ব্যাংককে বাংলাদেশ দল থেকে সহ-অধিনায়ককে বহিষ্কার! 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জানুয়ারি ২০২৬, ১৫:৫১আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭

থাইল্যান্ডের ব্যাংককে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলছে বাংলাদেশ। ম্যাচ বাকি আছে আরও তিনটি। তার আগেই বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ইনতিশার মোস্তফা চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মূলত শৃঙ্খলাভঙ্গের কারণে চলমান সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ দল থেকে ইনতিশারকে তাৎক্ষণিকভাবে বাদ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার বিরুদ্ধে টিম ডিসিপ্লিন, কোড অব কন্ডাক্ট ও পেশাদার আচরণ লঙ্ঘনের একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় আর দলে রাখা হয়নি। এখন এই টুর্নামেন্টে ইনতিশার বাংলাদেশের হয়ে আর কোনও ম্যাচ খেলতে পারবেন না।

ব্যাংকক থেকে বাংলাদেশ দলের ম্যানেজার ইমরানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ডিসিপ্লিন ইস্যুতে ইনতিশারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  তাকে ছাড়াই বাংলাদেশ দল বাকি ম্যাচ খেলবে।’

সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাকালীন বাংলাদেশ দল থেকে কোনও খেলোয়াড়কে বাদ দেওয়াটা নজিরবিহীন। ইনতিশারকে এখন দেশে ফিরে আসতে হচ্ছে।  

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি