পিছিয়ে থেকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জানুয়ারি ২০২৬, ১৫:২০আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৭:৩৮

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে পিছিয়ে থেকে বড় জয় পেয়েছে বাংলাদেশ। সাবিনা-কৃষ্ণাদের নৈপুণ্যে লাল সবুজ দল ৬-৩ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে।

থাইল্যান্ডের ব্যাংককে বুধবার ননথাবুরি স্টেডিয়ামে শুরুতে দুই গোল হজম করে বাংলাদেশ। ১২ মিনিটে ধারার বিপরীতে হজম করে প্রথম গোল। ৯নং জার্সিধারীর জোরালো শট ঝিলির গায়ে লেগে জড়িয়ে যায় জালে। শ্রীলঙ্কা আবারও এগিয়ে যায় ১৬ মিনিটে।  সতীর্থের পাসে থেকে অধিনায়ক অসাধারণ শটে ব্যবধান বাড়ান। দুই গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়ায়। দু’মিনিট পর বাংলাদেশ ম্যাচে ফেরার সুযোগ পায়। কৃষ্ণার সঙ্গে দুবার বল দেওয়া নেওয়া করে নিখুঁত শটে গোল করেন সাবিনা। প্রথমার্ধের শেষ মিনিটে বাইলাইনের ওপর থেকে কৃষ্ণার কাটব্যাক থেকে সাবিনা গোল স্কোর লাইন ২-২ করেছেন। বিরতির পরও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে।

বাংলাদেশ তৃতীয় গোল পায় মাতসুশিমা সুমাইয়ার নৈপুণ্যে। ২৮ মিনিটে সাবিনার কর্নারে সুমাইয়া বাম পায়ের প্লেসিং শটে জাল কাঁপান। 

৩৫ মিনিটে সাবিনার পাসে গোলমুখে আলতো টোকায় কৃষ্ণা রানী গোল করেন। ৩৮ মিনিটে সাবিনার বাম প্রান্তের ক্রস গোলকিপার সেভ করলে ফিরতি বলে মাসুরার প্লেসিংয়ে স্কোরলাইন ৫-২ হয়েছে। বাংলাদেশ শেষ মিনিটে ষষ্ঠ গোল পায়। সাবিনার পাসে কৃষ্ণা দারুণ গোল করেন। ম্যাচ শেষ হওয়ার এক সেকেন্ড আগে আবার শ্রীলঙ্কা তৃতীয় গোল করে।

বাংলাদেশ ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে।  

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী