পাকিস্তানকে বিধ্বস্ত করে শিরোপার আরও কাছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৬, ১৫:২৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪০

ব্যাংককে নারীদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চলে গেছে বাংলাদেশ। শুক্রবার পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে সাবিনারা। 

আবারও সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সাবিনা খাতুন। চার গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাত দলের টুর্নামেন্টের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ।

রবিবার নিজেদের শেষ ম্যাচে এখনও জয় না পাওয়া মালদ্বীপের বিপক্ষে জয় পেলেই নতুন এই ফরম্যাটে আরেকটি ট্রফি নিশ্চিত হবে সাবিনা ও তার সতীর্থদের। বর্তমানে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভুটান।

ম্যাচের শুরুতে বাংলাদেশের কয়েকটি আক্রমণ ঠেকিয়ে গোল করতে দেয়নি পাকিস্তান। সপ্তম মিনিটে মাতসুশিমা সুমাইয়ার স্কয়ার পাস কাজে লাগিয়ে গোলের সূচনা করেন সাবিনা। এরপরই বাংলাদেশ একের পর এক আক্রমণে পাকিস্তানের রক্ষণ চূর্ণ করে। 

৯ মিনিটে নিলুফা ইয়াসিন ব্যবধান করেন ২-০। তারপর প্রথমার্ধে আরও পাঁচটি গোল যোগ করে বাংলাদেশ। বিরতির আগে সাবিনা করেন নিজের দ্বিতীয় গোল। নুসরাত জাহান জোড়া গোল করেন। একটি গোল করেন কৃষ্ণা রানি সরকার। তাতে ৬-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে কৃষ্ণা রানি আবারও গোল করে ব্যবধান বাড়ান। এরপর পাকিস্তান একটি গোল শোধ দিলেও ম্যাচের শেষদিকে সাবিনা আরও দুটি গোল যোগ করে বড় জয় নিশ্চিত করেন।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি