নেপালে নতুন মিশনে যাচ্ছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৩৫ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:১৭

বুধবার কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়তে যাচ্ছে আলপি আক্তার-অর্পিতা বিশ্বাসরা। সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের জন্য আশা নিয়ে সেখানে খেলবে বাংলাদেশ দল।  যদিও খেলা হতে যাচ্ছে পোখারাতে।

এই টুর্নামেন্টে বাংলাদেশের ডাগআউটে থাকবেন ইংলিশ কোচ পিটার জেমস বাটলার। আপাতত জাতীয় সিনিয়র দলের সঙ্গে না থেকে পোখরাতে জুনিয়র দের সময় দেবেন তিনি। যাওয়ার আগে এবার দলের কোনও সংবাদ সম্মেলন হয়নি। টুর্নামেন্টে লক্ষ্য নিয়ে তাই ধোঁয়াশা রয়েছে। 

নেপালের পোখারায় আগামী শনিবার শুরু হবে বয়সভিত্তিক প্রতিযোগিতাটি। উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে  বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে ২ ফেব্রুয়ারি ভারত, ৪ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে বাটলারের দল। পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে।

সবশেষ ২০২৫ সালের আসর হয়েছিল বাংলাদেশে। সেবার যদিও তা অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে হয়েছিল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ দল: ইয়ারজান বেগম, মেঘলা রানী রায়, ইশিতা ত্রিপুরা, জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস অর্পিতা, সুরভি রানী, ক্রানুচিং মারমা, পুজা দাস, প্রতিমা মুন্দা, সুরভি আক্তার আফরিন, মুনকি আক্তার, শান্তি মার্দি, বন্যা খাতুন, রুপা আক্তার, মোমিতা খাতুন, থুইনুই মারমা, মিরা খাতুন, তৃষ্ণা রানী, আলপি আক্তার, মামনি চাকমা, পুর্ণিমা মারমা, অয়ন্ত বালা মাহাতো ও সুরভি আকন্দ প্রীতি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সাফ থেকে ভারতের সরে যাওয়ার খবর ‘ভিত্তিহীন’
সাফে অবশেষে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ
জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযানে এলো বড় সিদ্ধান্ত
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত