যে কারণে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ 

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৭

চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। সরাসরি নকআউট পর্বে ওঠার সুযোগ হাতছাড়া করেছে বেনফিকার কাছে অপ্রত্যাশিত এক হারে। এখন শেষ ষোলোতে খেলতে প্লে-অফে যেতে হচ্ছে তাদের। ৪-২ গোলে হারের পর নিজেদেরকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তার মতে, ধারাবাহিকতার অভাবই এই পরাজয়ের কারণ! 

রেকর্ড ১৫বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ হেরেছে সাবেক কোচ হোসে মরিনহোর ক্লাবের কাছে। তাতে লিগ পর্ব নবম স্থানে শেষ করেছে তারা। এখন ভরসা ফেব্রুয়ারির প্লে-অফ। সেখানে পর্তুগিজ ক্লাব বেনফিকা কিংবা নরওয়ের বোদো/গ্লিমটের মুখোমুখি হতে হবে।

নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে টানা তিন ম্যাচ জয়ের পর লিসবনে বেনফিকার কাছে হারের পর এমবাপ্পে বলেছেন, ‘সমস্যা হলো আমরা আমাদের খেলায় ধারাবাহিক নই। এটা আমাদের ঠিক করতে হবে। একদিন ভালো খেলবো, পরের দিন না, এটা চ্যাম্পিয়ন দলের বৈশিষ্ট্য হতে পারে না।’

এমবাপ্পের মতে, ‘আজ আমরা এই অবস্থার যোগ্য। বেনফিকা ভালো খেলেছে। এখন আমাদের আরও দুটি প্লে-অফ ম্যাচ খেলতে হবে। এটা কষ্টদায়ক, কারণ ফেব্রুয়ারিতে দল হিসেবে নিজেদের উন্নত করার দিকে মনোযোগ দিতে চেয়েছিলাম।’

বেনফিকার বিপক্ষে বাজে পারফরম্যান্সের পেছনে নির্দিষ্ট কোনও কারণ দেখাতে পারেননি ফরাসি তারকা, যদিও ওই ম্যাচে তিনি নিজে দুটি গোল করেছেন, ‘আমার মনে হয় এটা সামগ্রিক। যদি শুধু মানসিকতার কথা বলি, তাহলে মনে হবে আমরা এখানে খেলতে আগ্রহী ছিলাম না। আর যদি বলি এটা ফুটবলের সমস্যা, তাহলে মনে হবে দলটা খারাপ। আসলে বিষয়টা আরও বড়। চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষকে হারাতে চাইলে প্রতিটি খুঁটিনাটি গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় সবকিছু নিয়ে মাঠে না নামলে প্রতিপক্ষ এসে বোকা বানিয়ে ছাড়বে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম