দেশে ফিরে ছাদখোলা বাসে সাবিনাদের উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জানুয়ারি ২০২৬, ২০:১৬ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৩০

ফুটবলের আরেক সংস্করণ ফুটসালে চমক দেখিয়েছে বাংলাদেশ। তাও আবার সেটা করেছে ফুটসালের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে। একই আসরে ছেলেরা না পারলেও ট্রফি জিতে ইতিহাস গড়েছে মেয়েরা। থাইল্যান্ডের ব্যাংকক থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রফি নিয়ে দেশে ফিরেছে সাবিনা খাতুনের দল। ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন দলের সবাই। ভিআইপি গেট দিয়ে বের হয়ে এরপর ছাদখোলা বাসে যাত্রা করেন তারা।

আগের দুবার ঠিক এভাবেই ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করেছিল সাবিনা খাতুনের দল। সেটা ছিল সাফ ফুটবলের শিরোপা জেতার পর। এবার সাবিনার নেতৃত্বে জিতেছে ফুটসাল। তাই ছাদখোলা বাসে করে সাবিনাদের আনন্দ ছিল দেখার মতো। ট্রফি ঘুরে ঘুরে সবার হাতে শোভা পাচ্ছিল। তাদের সঙ্গে ইরানি কোচ ও ম্যানেজারকেও দেখা গেছে। 

সর্বশেষ হাতিরঝিলে সংবর্ধনা দেওয়ার অপেক্ষা। তবে সংবর্ধনা দেওয়া হলেও আগের সাফের শিরোপা জিতে বোনাস না পাওয়ার বেদনা আছে সাবিনাদের। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সাফ থেকে ভারতের সরে যাওয়ার খবর ‘ভিত্তিহীন’
সাফে অবশেষে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ
জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযানে এলো বড় সিদ্ধান্ত
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত