ভুটানকে বড় ব্যবধানে হারালেও মাঠ নিয়ে বাটলারের ক্ষোভ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জানুয়ারি ২০২৬, ১৮:১৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:১৯

সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন মুনকি আক্তার, তৃষ্ণা রানী ও আলপি আক্তার। দলের জয়ে সর্বোচ্চ ৪ গোল করেছেন মুনকি। ৩টি করে গোল করেছেন তৃষ্ণা রানী ও আলপি আক্তার। একবার করে জালের দেখা পেয়েছেন মামনি চাকমা ও অর্পিতা বিশ্বাসও। তবে বড় জয় পেলেও নেপালে পোখরার মাঠ নিয়ে অসন্তুষ্টি ঝরেছে কোচ পিটার বাটলারের কণ্ঠে। 

শনিবার ম্যাচ শেষে ইংলিশ কোচ মাঠের দুর্দশা তুলে ধরে বলেছেন, ‘আমরা স্রেফ এখানে খেলতে আসিনি...এবং আসলেই মনে করি, এই মাঠ ভালো ফুটবল খেলার উপযোগী নয়। আপনারা জানেন, এই মাঠে স্প্রে দেওয়া হয়েছে যেন সবুজ দেখায় এবং আমার মতে, যে দুটি দল তাদের খেলোয়াড়দের উন্নতির চেষ্টা করছে এবং ভালো ফুটবল খেলার পথে আছে, তাদের এই মাঠে খেলতে বলা অন্যায়। আমি কারও দিকে অভিযোগের আঙুল তুলছি না। শুধু বলতে চাই, এই মাঠ যথেষ্ট মানসম্পন্ন নয়।’

খারাপ মাঠেও দলের উদ্ভাসিত পারফরম্যান্স নিয়ে বাটলার খুশি, ‘সম্ভাব্য যত বেশি বদলি নামানোর চেষ্টা করেছি, আমার মনে হয় কিছুটা খেলতে পেরেছি। আমি বলবো না, দারুণ এবং ভালো খেলেছি, কেননা এই মাঠে আপনি ভালো ফুটবল খেলতে পারবেন না। তবে আমি মনে করি, আমরা কন্ডিশনের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি। মেয়েদের মানসিকতা, নিবেদন এবং দলবদ্ধ হয়ে খেলার মানসিকতায় আমি মুগ্ধ।’

এরপর ম্যাচ নিয়ে তার মূল্যায়ন, ‘মাঝেমাঝে মনে হয়, ছোট ছোট প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকা উচিত। এই মাঠ দুই দলের জন্য একই ছিল এবং আমি নিশ্চিত, তারাও (ভুটান) এটা নিয়ে খুশি নয়। কিন্তু স্কোরলাইনেই প্রতিফলিত হচ্ছে আমাদের আধিপত্য এবং ম্যাচটি ছিল একপেশে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের