আলবাসেতেকে থামিয়ে সেমিতে বার্সেলোনা 

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১

কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। আলবাসেতেকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন।

ম্যাচের ৩৯তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। চলতি মৌসুমের কোপা দেল রেতে এটি ছিল তার প্রথম গোল। বিরতির পর ১১ মিনিটের মাথায় র‌্যাশফোর্ডের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। ৮৭তম মিনিটে হাভি মোরেনোর সান্ত্বনাসূচক গোল কেবল ব্যবধানই কমাতে পেরেছে স্বাগতিকদের।

আগের রাউন্ডে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে আলোচনায় এসেছিল আলবাসেতে। এবার তাদের রূপকথার সেই অগ্রযাত্রায় ইতি টেনে দিয়েছে বার্সা। 

২০০৫ সালের পর দুই দলের প্রথম দেখায় শুরু থেকেই আধিপত্য দেখায় হান্সি ফ্লিকের দল। ম্যাচের অষ্টম মিনিটেই প্রথম সুযোগ পায় বার্সা। দুর্ভাগ্য দানি ওলমোর দারুণ পাস থেকে র‌্যাশফোর্ডের শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা বলের দখল ধরে রাখলেও ইয়ামালের গোলের আগে পর্যন্ত লক্ষ্যে একটিও শট নিতে পারেনি। 

ডিফেন্ডার মোরেনো গোল করে ব্যবধান কমালে শেষদিকে কিছুটা রোমাঞ্চ ছড়িয়েছিল আলবাসেতে। যোগ করা সময়ে ফেরান তোরেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে ব্যবধান আর বাড়েনি বার্সার। 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী