আরব আমিরাতের ক্লাব অভিষেকে গোল পেলেন বাংলাদেশের জায়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৪

গত বছরের ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে  বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে আমেরিকান বংশদ্ভূত জায়ান আহমেদের। লাল সবুজ জার্সিতে ফিরে গিয়ে এখন নতুন ক্লাবে যোগ দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বিভাগ লিগের ক্লাব রিমাল আল সাহরা এসসির হয়ে অভিষেক হয়েছে  বাংলাদেশের এই লেফটব্যাকের। মঙ্গলবার অভিষেক ম্যাচে বদলি খেলতে নেমে গোলও পেয়েছেন জায়ান।

বর্তমানে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মাজদ এফসির বিপক্ষে রিমাল আল সাহরার হয়ে জায়ানের অভিষেক হয়েছে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয় পায় মাজদ এফসি। এর আগে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে ইংলিশ লেফট-ব্যাক টাইলাহ সানচেজের বদলি হিসেবে মাঠে নামেন জায়ান। টাইব্রেকারে গোলও পান তিনি।

ছেলের আরব আমিরাতের ক্লাবে অভিষেক নিয়ে সাবেক ফুটবলার বাবা শরীফ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জায়ান এক বছরের জন্য আরব আমিরাতের ক্লাবে যোগ দিয়েছে। এরই মধ্যে ওর অভিষেকও হয়েছে।  আশা করছি, সেখানে ও ভালো করবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি