সেমির প্রথম লেগেই বার্সাকে উড়িয়ে দিয়েছে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনাকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। 

আক্রমণভাগে ঝড় তুলে ডিয়েগো সিমিওনের দল কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় প্রথম ৪৫ মিনিটেই। 

গতবার শিরোপার পথে বার্সেলোনা সেমিফাইনালে জয় পেয়েছিল এবং ৩২তমবারের মতো কোপা দেল রে ঘরে তুলেছিল। এবার অবশ্য ভিন্ন অভিজ্ঞতাই হচ্ছে তাদের!

ম্যাচের শুরুতেই সব আয়োজন সম্পন্ন করে অ্যাতলেতিকো। এরিক গার্সিয়ার ব্যাকপাস গোলরক্ষক হোয়ান গার্সিয়ার পায়ের নিচ দিয়ে গড়িয়ে যায় নিজেদের-ই জালে। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা আঁতোয়ান গ্রিজমান। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় স্বাগতিকরা। প্রতিটি আক্রমণেই গোলের সম্ভাবনা তৈরি হচ্ছিল। প্রথমার্ধে বার্সেলোনার একমাত্র উল্লেখযোগ্য সুযোগ আসে ফেরমিন লোপেজের শটে। যদিও সেটি পোস্টে লেগে ফিরে আসে। বিপরীতে ৩৩ মিনিটে তৃতীয় গোলটি তুলে নেয় অ্যাতলেতিকো। নতুন ক্লাবের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন লুকম্যান।

প্রথমার্ধের যোগ করা সময়ে দূরপাল্লার জোরালো শটে ১১ ম্যাচের গোলখরা কাটান আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। তাতে প্রথম ৪৫ মিনিটেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় অ্যাতলেতিকো।

দ্বিতীয়ার্ধে বার্সা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। রবার্ট লেভানডোভস্কির পাস থেকে কুবারসি বল জালে জড়ালেও ভিএআরের দীর্ঘ পর্যালোচনার পর সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত অফসাইডের সিদ্ধান্ত বহাল থাকে। 

ম্যাচের শেষ দিকে বিপর্যয় আরও বাড়ে বার্সেলোনার। বদলি হিসেবে নামা অ্যালেক্স বায়েনাকে গোলমুখে এগোনোর সময় ফাউল করায় লাল কার্ড দেখেন গার্সিয়া।

এই পরাজয়ে ৩ মার্চ নিজেদের মাঠে ফিরতি লেগে ১০বারের চ্যাম্পিয়ন অ্যাতলেতিকোর বিপক্ষে কঠিন সমীকরণের মুখে বার্সেলোনা। এখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনও পথ খোলা নেই কাতালানদের।

 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি