ইয়ামালের পেনাল্টি মিসে শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া বার্সার 

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩

শিরোপা দৌড়ে আবারও হোঁচট খেলো বার্সেলোনা। কাতালান ডার্বিতে জিরোনার কাছে অপ্রত্যাশিত হারে লা লিগার শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে হান্সি ফ্লিকের দল। 

সুযোগ আসলে নষ্ট করেছেন লামিনে ইয়ামাল। পেনাল্টি মিসের পর ম্যাচের ৮৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফ্রান বেলত্রানের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় জিরোনা। এই হারে রিয়াল মাদ্রিদের কাছ থেকে বার্সা শিরোপা দৌড়ে দুই পয়েন্ট পিছিয়ে পড়েছে। 

বার্সা ভেবেছিল জিরোনার জয়সূচক গোলটির আগে ডিফেন্ডার জুলস কুন্দেকে ফাউল করা হয়েছিল। কিন্তু ভিএআর পর্যালোচনার পর গোলের সিদ্ধান্ত-ই বহাল থাকে। 

শেষ দিকে যোগ হওয়া সময়ের মাঝের দিকে জোয়েল রোকার কঠোর ট্যাকলে ইয়ামালকে ফেলে দেওয়ায় ১০ জনের দলে পরিণত হয় জিরোনা। তারপরও জিরোনাকে পেছনে ফেলতে পারেনি বার্সা। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লিগে এটি তাদের মাত্র তৃতীয় হার।

শুরু থেকেই জমজমাট ছিল ম্যাচ। স্বাগতিকরা প্রথম মিনিটে পরীক্ষা নেয় গোলরক্ষক হোয়ান গার্সিয়ার। বিপরীতে বার্সেলোনা ছিল নিষ্প্রভ। একাধিক নিশ্চিত সুযোগ নষ্ট করেন ইয়ামাল। প্রথমার্ধের যোগ করা সময়ে তার নেওয়া পেনাল্টি পোস্টে লেগে ফিরে আসে।

৫৯ মিনিটে অবশেষে ডেডলক ভাঙে বার্সা। জুলস কুন্দের ক্রস থেকে পাউ কুবারসির হেড জালে জড়ালে লিগে নিজের প্রথম গোল পান এই ডিফেন্ডার। তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। দুই মিনিট পর ভ্লাদিস্লাভ ভানাতের পাস থেকে থমাস লেমার সমতা ফেরান। এর ১০ মিনিট পর আবারও জালে বল জড়ায় জিরোনা। কিন্তু গোললাইনে হওয়া ফাউলের কারণে সেটি বাতিল হয়।

এই জয়ে তিন ম্যাচ জয়হীন থাকার পর ১২তম স্থানে উঠে এসেছে জিরোনা। অবনমন অঞ্চল থেকে তারা এখন পাঁচ পয়েন্ট এগিয়ে। আর শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ ৬০, বার্সার ৫৮। 

 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি