সিঙ্গাপুর ম্যাচের আগে হামজাকে নিয়ে স্বস্তির খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১

লেস্টার সিটির হয়ে খেলে চোট পেয়েছেন হামজা চৌধুরী। বর্তমানে আছেন বিশ্রামে। চোটের কারণে মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে হামজার যোগাযোগের পর ইতিবাচক বার্তা মিলেছে। 

বাংলাদেশ ফুটবল লিগে বিরতি চলছে। কবে খেলা হবে এখনও নিশ্চিত না। তারপরও ক্লাবগুলো আশায় থেকে অনুশীলন শুরু করেছে। জামাল ভূঁইয়াও ব্রাদার্স ইউনিয়নের হয়ে ঘাম ঝরাচ্ছেন। খেলার বাইরে থেকে জামাল কিছুটা হতাশ, ‘ছুটি ভালো, কিন্তু বেশি ছুটি থাকলে ভালো লাগে না টু বি অনেস্ট।’

মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবার আগে ভিয়েতনামের সাথে প্রীতি ম্যাচকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘অবশ্যই এটা ভালো একটা প্রস্তুতি ম্যাচ, কারণ ভিয়েতনাম সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী। আমরা প্রথমে দুই-তিন দিন এখানে প্র্যাকটিস করতে পারি, তারপরে আমরা শিফট করতে পারি ভিয়েতনাম অথবা থাইল্যান্ডে। এরকম একটা দেশে ক্যাম্প করতে পারি। আমার মনে হয়, এটা ভালো অপশন হবে।’

এদিকে, জামালকে হামজা চৌধুরী আশ্বস্ত করেছেন যে, মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের আগে চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠবেন। জামাল বলেছেন, ‘হামজা আমাকে বলছে, সে সুস্থ হয়ে যাবে। ফিট হয়ে যাবে ঐ সময়।’

মঙ্গলবার দীর্ঘ ছুটি কাটিয়ে  ঢাকা ফিরেছেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। কোচের সাথে জাতীয় দল নিয়ে আলোচনায় বসতে চান জামাল। বললেন, ‘কোচের সঙ্গে ফোনে এ নিয়ে আলাপ করেছি। ওনার সাথে একটা মিটিং আছে সামনে। দেখি কী হয়, বাট ভালো হয়েছে উনি আসছেন।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় খুশি হয়েছেন জামাল। ক্রীড়াঙ্গন আর ফুটবল নিয়ে তার কাছে বাড়তি প্রত্যাশা জামালের, ‘শুধু ফোকাস থাকবে  না ফুটবলে, উনি তো ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল—অনেক খেলা নিয়ে ব্যস্ত থাকবেন। কিন্তু সাবেক ফুটবলার হয়ে  উনি ফুটবল নিয়ে একটু ফোকাস দিতে পারেন। এটা আমাদের জন্য ভালো হবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি