এবার বোদোর দৈত্য বধের তালিকায় ইন্টার 

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬

চ্যাম্পিয়ন্স লিগে রূপকথার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে বোদো/গ্লিমট। প্লে–অফের প্রথম লেগে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়ে দৈত্য বধের তালিকায় আরও একটি অঘটনের জন্ম দিয়েছে নরওয়ের ক্লাবটি। তাতে শেষ ষোলোয় ওঠার স্বপ্ন আরও উজ্জ্বল করেছে তারা। 

গত মাসে ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেতিকো মাদ্রিদকে হারানোর পর এবার ইন্টারকে ছাপিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বোদো। প্রথমার্ধে সন্ড্রে ফেতের গোলে এগিয়ে যায় বোদো। পরে ফ্রানসেসকো পিও এসপোসিতো সমতা ফেরান। তবে দ্বিতীয়ার্ধের তিন মিনিটের ঝড়ে ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিকরা। জেন্স পেটার হাউগে ও ক্যাসপার ওয়ার্থস হগ পরপর দুই গোল করে ইন্টারকে স্তব্ধ করে দেন।

সিরি আ’র শীর্ষে আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা এবং গত তিন মৌসুমের দু’বারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট ইন্টারকে মাঠে বেশ সাধারণ দল হিসেবেই মনে হয়েছে।

অপর ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৩-৩ গোলে রুখে দিয়েছে ক্লাব ব্রুগা। শুরুতে ৮ ও ৪৫+৪ মিনিটে দুই গোলে শক্ত অবস্থানে ছিল অ্যাতলেতিকো। ৭৯ মিনিটে মেলে তৃতীয় গোলও। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রুগা। ৫১ ও ৬০ মিনিটে দুই গোল শোধের পর ৮৯ মিনিটে শেষের গোলে নাটকীয় ড্র আদায় করে নেয় তারা। এছাড়া অ্যান্থনি গর্ডনের চার গোলের সুবাদে কারবাগের বিপক্ষে নিজেদের শক্ত অবস্থানে নিয়ে গেছে নিউক্যাসল। প্রথম লেগে জিতেছে ৬-১ গোলের বড় ব্যবধানে।  

 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম