অস্ট্রেলিয়ায় ভালো করতে চান বাংলাদেশ অধিনায়ক, কিন্তু.. 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২১

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতেই রওনা হওয়ার কথা। তার আগে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের মতো দলের বিপক্ষে আশাবাদী আফঈদা খন্দকার। বাফুফে ভবনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক ইতিবাচক  কিছুর স্বপ্নই দেখছেন।

অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে থাকা তিন দলের মধ্যে চীন প্রতিযোগিতার নয়বারের চ্যাম্পিয়ন, তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। গ্রুপের অন্য দল উজবেকিস্তান। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে মেয়েরা।

মিশন অস্ট্রলিয়া নাম দিলেও বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি রয়েছে। কোনও দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচই খেলেনি আফঈদারা। প্রস্তুতির ঘাটতি নিয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন,‘আমি হতাশ বলবো না, তবে আরও বেশি, আরও ভালো ট্রেনিং হলে দল আরও শক্তিশালী হতে পারতো। ওই লেভেল থেকে যদি মেয়েদের বাইরে রেখে ট্রেনিং করাতে পারতাম, আরও কিছু প্রস্তুতি ম্যাচ খেলাতে পারতাম, তাহলে আমার তৃপ্তিটা আরও বেশি থাকতো। এখন ওই তৃপ্তিটা অবশ্যই নেই। এ জায়গাতে ঘাটতি থেকে গেলো। আসলে আমি পরিকল্পনা করেছিলাম। আমার ওপরে যারা আছে সেখানে হয়নি।’

গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ উজবেকিস্তানকে ঘিরেই মূল পরিকল্পনা বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকারের, ‘আসলে আপনারা জানেন যে, আমরা কয়েকদিন আগে লিগ শেষ করেছি। তারপরে যে কয়দিন সময় পেয়েছি, আমরা কোচের কাছে প্র্যাকটিস করেছি। কোচ আমাদেরকে দেখাচ্ছেন আমরা কীভাবে খেলবো। যেহেতু আমাদের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তান ওরা অনেক শক্তিশালী দল। তো আমরা প্রস্তুতিতে ওভাবেই কাজ করছি। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো।’

নিজেদের সেরা খেলাটা দেখানোর অপেক্ষা এই ডিফেন্ডারের, ‘আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে ফিরে আসতে পারি এবং আমাদের সেরা খেলাটা খেলতে পারি। আমরা অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমাদের প্রথম দুটি ম্যাচ খুব শক্তিশালী দলের সাথে, তবে উজবেকিস্তানের বিপক্ষে ভালো কিছু করার আশা রাখছি। আর এশিয়া কাপের চাপ আমরা ওভাবে নিচ্ছি না। সব সময় যেভাবে খেলি, মাঠের ভেতর সেভাবেই স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করবো।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি