রিয়ালের হার, জিতেছে সিটি 

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১

ভিনিসিয়ুস জুনিয়রের জন্য সপ্তাহটা ছিল আবেগঘন। কারণ চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে বর্ণবাদী আক্রমণের অভিযোগ করেছিলেন তিনি। সেই অভিযোগের পর চতুর্থ ম্যাচে পঞ্চম গোলের দেখা পেলেও হারের তিক্ত স্বাদ পেয়েছে তার দল রিয়াল মাদ্রিদ। লা লিগায় ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে শিরোপা দৌড়ে বার্সেলোনাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।

অথচ এই ম্যাচ জিতলে টেবিলের শীর্ষে ব্যবধান পাঁচ পয়েন্ট বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু প্রথমার্ধে ৩৮ মিনিটে আন্তে বুদিমিরের পেনাল্টি এবং ম্যাচের শেষদিকে ৯০ মিনিটে রাউল গার্সিয়ার গোল আলভারো আরবেলোয়াকে কোচ হিসেবে ছয় ম্যাচ পর প্রথম লিগ পরাজয়ের স্বাদ দিয়েছে। ৭৩ মিনিটে ভিনিসিয়ুস গোল করে সমতা ফিরিয়েছিলেন যদিও। 

প্রথমার্ধে তুলনামূলক বাক্সবন্দী ছিলেন ভিনিসিউস। বরং দল ভাগ্যবান ছিল এই কারণে, একাধিকবার গোল হজম করতে হয়নি।

গানারদের ওপর চাপ অব্যাহত রেখেছে সিটি। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে  শীর্ষে থাকা আর্সেনাল থেকে ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা। 

কয়েক দিন আগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও সমতা নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। যা সিটিকে শিরোপা দৌড়ে নিজেদের এগিয়ে নেওয়ার সুযোগ করে দেয়। এখন পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে মাত্র দুইয়ে। যা গানারদের ওপর চাপ বাড়িয়েছে। 

প্রথমার্ধে নিকো ও’রাইলির জোড়া গোল (১৪ ও ২৭ মিনিট) সিটির জয়ের মঞ্চ গড়ে দেয়। ২২ মিনিটে একটি শোধ দেন হাল। 

তার পরও দ্বিতীয়ার্ধে সিটিকে বেশ চাপে রাখে নিউক্যাসল। জয় নিশ্চিত হলেও স্বাগতিক শিবিরে স্বস্তির বাতাস বইতে থাকে ম্যাচের শেষ বাঁশি বাজার পর। কারণ, শেষ মুহূর্তে ইতিহাদে স্নায়ুচাপ ছিল তুঙ্গে। যোগ করা সময়ে জিয়ানলুইজি দোন্নারুম্মা অসাধারণ এক সেভ না করলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো। 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
সর্বশেষ খবর
ট্রাফিক আইন ভঙ্গ করায় ডিএমপির ২২০১ মামলা
ট্রাফিক আইন ভঙ্গ করায় ডিএমপির ২২০১ মামলা
প্রধানমন্ত্রীর বেইজিং সফরের আগেই দৃশ্যমান হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
প্রধানমন্ত্রীর বেইজিং সফরের আগেই দৃশ্যমান হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
ভারতের সঙ্গে যেসব বিষয়ে সম্পৃক্ততা জরুরি, জানালেন তথ্য উপদেষ্টা 
ভারতের সঙ্গে যেসব বিষয়ে সম্পৃক্ততা জরুরি, জানালেন তথ্য উপদেষ্টা 
স্বস্তির খবর পেলেন ছাত্রলীগের ৩৭ নেতাকর্মী
স্বস্তির খবর পেলেন ছাত্রলীগের ৩৭ নেতাকর্মী
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী