মঞ্জুর কাদেরের অভিযোগ অস্বীকার করলো বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ১৬:৫০আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৭:০৬

মঞ্জুর কাদেরের অভিযোগ অস্বীকার করলো বাফুফে এশিয়ান ফুটবল কনফেডারেশন ( এএফসি)-এ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেডের সভাপতি মঞ্জুর কাদেরের নাম দলের ম্যানেজার হিসেবে পাঠানোর অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে সোহাগ সাংবাদিকদের বলেন, ‘শেখ জামাল সভাপতিকে আমরা বার বার এএফসি কাপের ড্র অনুষ্ঠানে তাদের উপস্থিতির ব্যাপারটি মনে করিয়ে দিয়েছি। তিনি এতে কর্ণপাত করেননি।’
তিনি আরও যোগ করে বলেন, ‘বরং শেখ জামাল সভাপতি ও তার ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নুর নাম এএফসি কাপের ড্র অনুষ্ঠানের জন্য বাফুফে থেকে পাঠানো হয়েছিল। এএফসি এই দুটি নামকেই অজানা কারণে ওয়ার্কশপে শেখ জামালের প্রতিনিধিত্বকারী বলে মনে করেছে। এবং সেই ড্র অনুষ্ঠানে শেখ জামাল সভাপতি নিজে না গেলে চুন্নু সাহেব ড্র অনুষ্ঠানে উপস্থিত হন এবং মিডিয়া ম্যানেজার হিসেবে স্বাক্ষর করে অনুষ্ঠানে প্রবেশ করেন। শেখ জামাল সভাপতির নাম আমরা মিডিয়া ম্যানেজার হিসেবে পাঠাব কেন ? আমরা এই বিষয়টি অবগত এবং শেখ জামাল সভাপতি যে দাবি করেছেন তা সঠিক নয়। তাদের দুজনের ভিসার কাগজপত্রও বাফুফে থেকে পাঠানো হয়েছে। সেখানে শেখ জামাল সভাপতি হিসেবেই মঞ্জুর কাদেরের নাম পাঠানো হয়েছিল। ’

উল্লেখ্য, গত ডিসেম্বরে অনুষ্ঠিত এএফসির এই ওয়ার্কশপে যোগদান না করার জন্য শেখ জামালকে ১০ হাজার ডলার জরিমানা করে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এএফসি কাপ ২০১৬ সালের বিধিমালা ৩.৩.৯.১ ধারায় স্পষ্ট উল্লেখ আছে সুনির্দিষ্ট কারণ বা সীমাবদ্ধতা ছাড়া এএফসি কাপের আনুষ্ঠানিক কোনও কর্মকাণ্ডে অনুপস্থিত থাকলে দশ হাজার ডলার জরিমানা করা হবে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের