ভেন্যুতে অনুশীলন নেই, মাঠ দেখার সুযোগ থাকলেও বাংলাদেশ নিচ্ছে না!

তানজীম আহমেদ সিডনি (অস্ট্রেলিয়া) থেকে
০১ মার্চ ২০২৬, ১৭:১৩আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৭:২৮

সাধারণত আন্তর্জাতিক ম্যাচের আগের দিন মূল ভেন্যুতে অনুশীলন করে থাকে সফরকারী কিংবা স্বাগতিক দল। কিন্তু এবার এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে সেই সুযোগ রাখা হয়নি। ১ মার্চ চীনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে কমব্যাংক স্টেডিয়ামে। সোমবার কোনও দলের জন্যই নির্ধারিত স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ রাখেনি এএফসি। তবে কেডস পরে হেঁটে ভেন্যু দেখার সুযোগ থাকলেও বাংলাদেশ তা নিচ্ছে না।

মূলত মাঠের সুরক্ষার জন্যই এএফসি এই বিধিনিষেধ জারি করেছে। ম্যাচের আগের দিন অনুশীলন করার সুযোগ না দিলেও উভয় দলকে ১৫ মিনিট মাঠে হাঁটার সময়সূচি বরাদ্দ ছিল। যদিও সেদিকে যাচ্ছে না ঋতুপর্ণারা।

বাংলাদেশ অনুশীলন করছে জুবলি স্টেডিয়ামে। আগামীকালও বাংলাদেশ জুবলি স্টেডিয়ামে সকাল ৯টা থেকেই অনুশীলন করবে। ম্যাচের আগের দিন নির্ধারিত সংবাদ সম্মেলনে কোচ ও একজন খেলোয়াড় থাকবেন। কিন্তু সকালে অনুশীলন করে এসে মধ্যাহ্নভোজ সেরে স্টেডিয়ামে হাঁটতে যেতে চান না কোচ বাটলার। তাই মূল ভেন্যুতে সরাসরি খেলার অপেক্ষায় বাংলাদেশ দল।

ম্যাচের আগে ভেন্যুতে অনুশীলনের সুযোগ নেই। তাতে চিন্তিত নয় বাংলাদেশের কোচ ও খেলোয়াড়েরা। বর্তমান অনুশীলন মাঠও তাদের কাছে দারুণ মনে হয়েছে। তাদের আশা, কমব্যাংক স্টেডিয়াম মাঠও তেমন হবে। বাংলাদেশের মিডফিল্ডে অন্যতম অস্ত্র মনিকা চাকমা যেমন বলেছেন, ‘এখানে কোনও সমস্যা নেই। এই মাঠও ভালো, ওটা যেরকম মাঠ এটাও সেই রকম।’

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নারী এশিয়ান কাপে আবারও অস্ট্রেলিয়ার হৃদয় ভাঙলো জাপান 
অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েও আবেদন প্রত্যাহার করেছেন ইরান অধিনায়ক
‘এত বড় মঞ্চে খেলা আমাদের স্বপ্ন ছিল’
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি