হামলার পর যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা 

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২৬, ১৪:১২আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৪:১২

সামনেই ফুটবল বিশ্বকাপ। যার অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক বোমা হামলার পর ইরান আদৌ যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে পারবে কি না, তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি। 

দেশটির ক্রীড়া পোর্টাল ভারজেশ৩–কে দেওয়া সাক্ষাৎকারে মেহদি তাজ অনিশ্চয়তার কথা জানিয়ে বলেছেন, ‘এই হামলার পর বিশ্বকাপ নিয়ে আমরা আশাবাদী হবো—এমনটা প্রত্যাশা করা যায় না।’ 

ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই এমন মন্তব্য করেছেন মেহদি তাজ। চলমান সংঘাত ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে।

রবিবার টানা দ্বিতীয় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত ছিল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনা ইসলামি প্রজাতন্ত্রটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। পাশাপাশি আঞ্চলিক অস্থিরতার আশঙ্কাও বাড়িয়েছে।

বিশ্বকাপে গ্রুপ ‘জি’তে পড়েছে ইরান। সূচি অনুযায়ী, ১৫ জুন নিউজিল্যান্ড ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে খেলবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে।

এর আগে ট্রাম্প প্রশাসনের ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার প্রথম দফাতে ইরানের সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে ফিফা তাৎক্ষণিকভাবে অ্যাসোসিয়েটেড প্রেসকেও কোনও জবাব দেয়নি। তবে শনিবার তারা জানায়,  পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের