বিশ্বকাপে অংশগ্রহণের মতো পরিস্থিতি নেই: ইরানের ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৬, ২০:২২আপডেট : ১১ মার্চ ২০২৬, ২০:২৪

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মেঘ আরও কালো হচ্ছে। সর্বশেষ ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দোনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এই পরিস্থিতিতে আমরা কোনোভাবেই বিশ্বকাপে অংশ নিতে পারি না।’

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আর প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে নিহত হন তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার পর থেকেই উপসাগরীয় অঞ্চলে শুরু হয় সংঘাত।

আহমাদ দোনিয়ামালি বলেছেন, ‘আমাদের শিশুরা নিরাপদ নয় এবং সেখানে অংশগ্রহণের মতো পরিস্থিতিও এখন নেই।’

তিনি আরও বলেছেন, ‘তারা ইরানের বিরুদ্ধে যে বিদ্বেষপূর্ণ কাজ করেছে, তাতে তারা গত আট বা নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে হত্যা ও শহীদ করেছে। তাই আমরা অবশ্যই সেখানে হাজির থাকতে পারি না।’

গত ডিসেম্বরের ড্রয়ে ইরানকে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ ‘জি’-তে রাখা হয়েছিল। তাদের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। গত সপ্তাহে আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পরিকল্পনা বৈঠকে ইরানই ছিল একমাত্র অনুপস্থিত দেশ।

/এফআইআর/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি