মায়ামির ড্রয়ে ৮৯৯ গোলেই আটকে থাকলেন মেসি 

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১২:১৭আপডেট : ১২ মার্চ ২০২৬, ১২:১৭

লিওনেল মেসি মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। উত্তর আমেরিকার ক্লাব টুর্নামেন্ট কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপে সুযোগ ছিল ৯০০ গোলের কীর্তি গড়ার। শেষ পর্যন্ত তাকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। 

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকাকে পুরো ম্যাচেই কড়া পাহারায় রেখেছিল ন্যাশভিলের ডিফেন্ডাররা। যার ফলে স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। উত্তর আমেরিকান ক্লাব লড়াইয়ের দ্বিতীয় লেগ আগামী বুধবার মায়ামির মাঠে অনুষ্ঠিত হবে। 

গত শনিবার মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে জয়ের দিন মায়ামির হয়ে ৮০তম গোলটি করেন মেসি। সেটিই ছিল তার ক্যারিয়ারের ৮৯৯তম গোল। 

আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের ক্যারিয়ারের বড় অংশই কেটেছে বার্সেলোনায়। যেখানে তিনি ৬৭২ গোল করেছেন। পরে পিএসজির হয়ে করেছেন ৩২ গোল। জাতীয় দল আর্জেন্টিনার হয়ে তার গোলসংখ্যা ১১৫।

ন্যাশভিলের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর বৃষ্টি নামলেও ম্যাচে আধিপত্য ছিল মূলত রক্ষণভাগের। ৫৭ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু ডি-বক্সের ডান দিক থেকে নেওয়া তার ডান পায়ের শট দারুণভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিল গোলরক্ষক।

৬৫ মিনিটে ন্যাশভিলের রিড বাকের হোয়াইটিংয়েরর হেড থেকে সম্ভাব্য গোল বাঁচান ইন্টার মায়ামির গোলরক্ষক সেন্ট ক্লেয়ার। সেই হেড ঠেকিয়ে ম্যাচটি গোলশূন্যই রাখেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে