সিঙ্গাপুর ম্যাচের পরও হামজাদের কোচ থাকার ইচ্ছা কাবরেরার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মার্চ ২০২৬, ২১:১৫আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২১:১৫

বাংলাদেশের ডাগআউটে ৪ বছরেরও বেশি সময় ধরে আছেন হাভিয়ের কাবরেরা। কিন্তু এতদিনেও সেভাবে সাফল্য এনে দিতে পারেননি স্প্যানিশ কোচ।

৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে কাবরেরা চুক্তি। নতুন চুক্তি হবে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চয়তা দিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে হামজা–শমিতদের দায়িত্বে আরও কিছুদিন থাকতে চান কাবরেরা। তার কথায় তেমন ইঙ্গিত মিলেছে। 

ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে সোমবার থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। গুলশানে টিম হোটেলে সাংবাদিকদের কাবরেরা বলেছেন, ‘অবশ্যই (চুক্তি বৃদ্ধি নিয়ে)। আমি ফেডারেশনের কথা শুনতে চাই এবং তারাও নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে চায়। তার ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নেবো।’

শেষ ম্যাচ হিসেবে বাড়তি চাপ নিচ্ছেন না কাবরেরা, ‘সত্যি বলতে না (চাপ নেই)। আমি মনে করি না কোনও সিদ্ধান্ত শুধু একটি ম্যাচের ওপর ভিত্তি করে হবে। আমি এখানে অনেক দিন ধরে আছি এবং সভাপতি জানেন আমি দলকে কী দিতে পারি। সিঙ্গাপুর ম্যাচের পর সম্ভবত ম্যানেজমেন্টের সঙ্গে চূড়ান্ত আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের