‘বাঁচাও ফুটবল’-এর কর্মকাণ্ডকে ‘স্টান্টবাজি’ বললেন সালাহউদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৬, ১৯:০৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৯:১৮

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কয়েকজন সাবেক জাতীয় ফুটবলার (বাঁচাও ফুটবল) ও সংগঠকের বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের কাছে দ্বারস্থ হওয়ার বিষয়টিকে নিতান্তই ‘স্টান্টবাজি’ বলে উল্লেখ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন।
বুধবার কাজী সালাহউদ্দীন নিজের এক সময়কার সতীর্থদের কড়া সমালোচনা করে বলেন, ‘আমার প্রথম প্রশ্ন হচ্ছে আজকে যারা বিসিবি সভাপতির কাছে গিয়েছেন তারা কারা? তারা দেশের ফুটবলের জন্য কী করেছেন?’
সাবেক ফুটবলার হয়ে যারা সমালোচনা করছেন তাদের ফুটবলের অবদান ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বাফুফে সভাপতি। তিনি বলেন,‘তারা যদি ফুটবলারই হয়ে থাকেন তাহলে গত দশ বছরে ফুটবলে তাদের অবদানটা কী? ’
ক্রিকেট বোর্ডের সভাপতির কাছে দ্বারস্থ হওয়াটা সালাহউদ্দীন দেখছেন এভাবে, ‘ফুটবলার হয়ে তারা কোথায় গেলেন সে প্রশ্ন আমি করতে চাই না। আমার মনে হয় নির্বাচনের আগে এটি নিতান্তই একটি প্রদর্শনী।’

তিনিও চাইলে সাবেক ফুটবলারদের জড়ো করতে পারে বলে জানান,‘ আমিও চাইলে পাঁচশো ফুটবলার জড়ো করতে পারি। সেই বিশ্বাস আমার রয়েছে। ’

সাবেক ফুটবলার শামসুল মঞ্জু আমেরিকা থেকে এসে ফুটবলের এখন কড়া সমালোচক। আবাহনীতে এক সঙ্গে খেলা সাবেক সতীর্থকে এক হাত নিলেন সালাহউদ্দীন, ‘হঠাৎ করে উড়ে এসে উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ছেন। অথচ তাদের দেশের ফুটবলের সঙ্গে কোন সংশ্লিষ্টতা নেই। ’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী