ভিয়েতনাম ও সিঙ্গাপুরকে হারাতে পারা বড় অর্জন: শমিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৬, ০১:৪১আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০১:৪১

বৃষ্টি ও বজ্রপাতের কারণে আজ বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন আজ হয়নি। কিংস অ্যারেনাতে গিয়েও ফিরে আসতে হয়েছে জামাল ভূঁইয়াদের। ২৬ মার্চ ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনাম এবং ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ দল। অনুশীলন না হলেও ম্যাচ দুটি নিয়ে আশাবাদী কথা শুনিয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার শমিত সোম।

শমিতের ধারণা , এশিয়ান কাপে জায়গা করে নেওয়া ভিয়েতনাম এবং শক্তিশালী সিঙ্গাপুরকে তাদের মাটিতে হারাতে পারলে তা হবে বাংলাদেশ ফুটবলের জন্য এক বিশাল অর্জন। এটি এশিয়ান ফুটবলে বাংলাদেশের মর্যাদা বাড়িয়ে দেবে এবং প্রতিপক্ষের মনে সমীহ জাগাবে।

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ১৮০, ভিয়েতনাম ১০৮ ও সিঙ্গাপুর ১৪৮ অবস্থানে আছে। তবে এ নিয়ে চিন্তিত নন শমিত।

২৮ বছর বয়সী এই তারকা বুধবার (১৮ মার্চ) কিংস অ্যারেনায় সাংবাদিকদের বলেছেন, আমাদের প্রথম লক্ষ্য ভিয়েতনাম, এরপর সিঙ্গাপুর। জুনের উইন্ডো পার করে আমাদের চূড়ান্ত লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপ। আমরা এখন নিজেদের গর্বের জায়গা থেকে খেলছি। ফুটবলে সবাই কে এক তাল লয়ে খেললে সাফল্য সম্ভব।

শমিত বলেছেন, ফুটবলে একা ম্যাচ জেতানো সম্ভব নয়। রক্ষণ থেকে আক্রমণ—সব বিভাগকে এক হয়ে লড়তে হবে। ম্যাচ বাই ম্যাচ খেলে আমাদের সাফের জন্য সেরা প্রস্তুতি নিতে হবে।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। এই গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর, ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হংকং এবং ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত।

/টিএ/এফআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী