ঈদের দিনে ভিয়েতনাম পৌঁছেছেন জামাল-শমিতরা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৬, ১২:২৫আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৩:০৭

ঈদুল ফিতরের আনন্দে ভাসছে গোটা দেশ। এই উৎসবের ক্ষণেই দেশের বাইরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। গতকাল রাতে রওনা হওয়া দলটি শনিবার সকালে হ্যানয় পৌঁছেছে। 

প্রীতি ম্যাচে বাংলাদেশ স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে ২৬ মার্চ। তার পর ৩১ মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ সি-র ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে তারা।   

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভিয়েতনাম ও সিঙ্গাপুর। ভিয়েতনামের অবস্থান ১০৮, সিঙ্গাপুর ১৪৮। বাংলাদেশ রয়েছে ১৮০তম স্থানে। 

ভিয়েতনাম সফরের আগে প্রাথমিক ২৮ সদস্যের দল থেকে ৬ জনকে বাদ দিয়ে স্কোয়াড চূড়ান্ত করেছে বাংলাদেশ। প্রাথমিক দল ঘোষণার পর গত এক সপ্তাহ ধরে ঢাকায় ক্যাম্পে অনুশীলন করেছেন ২৮ জন ফুটবলার। চূড়ান্ত স্কোয়াডে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিয়েতনামে গিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

/এফআইআর/ 
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি