আজ নয়, নির্দিষ্ট সময়ে ভিয়েতনাম আসছেন হামজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৬, ১৩:৩৬আপডেট : ২২ মার্চ ২০২৬, ১৩:৩৬

এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে ভিয়েতনামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে ২৬ মার্চ স্বাগতিক দলের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই। সেই লক্ষ্যে হ্যানয়ে রবিবার (২২ মার্চ) বিকালে মাঠের অনুশীলনে নামতে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা। বাফুফের দেওয়া পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীর।

তবে ইংলিশ ক্লাব লেস্টার সিটির ছাড়পত্র আগেভাগে মিলেনি। নতুন সূচিতে আগামী ২৪ মার্চ বিকালে হ্যানয়ে দলের সঙ্গে যোগ দেবেন হামজা।

বাফুফে সূত্রে জানা গেছে, ফিফা উইন্ডো আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে হামজাকে ছাড়তে রাজি হয়নি লেস্টার সিটি। গতকাল ইংলিশ চ্যাম্পিয়নশিপে ওয়াটফোর্ডের বিপক্ষে লেস্টারের গোলশূন্য ড্রয়ের ম্যাচে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি হামজার।

২৩ মার্চ থেকে উইন্ডো শুরু হওয়ায় আগামীকাল ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা দেবেন তিনি। ২৪ তারিখ বিকালে ভিয়েতনামে পৌঁছানোর কথা রয়েছে তার।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, হামজা আগের তারিখ অনুযায়ী আসছে না। ২৪ মার্চ আসবেন। লেস্টার সিটির খেলা থাকায় তাকে আগেভাগে ছাড়া হয়নি।

 

/টিএ/আরকে/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি