শিরোপা হারিয়েও সেনেগালের ট্রফি প্রদর্শনী!

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১১:২৭আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১১:৩৬

শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তের পরও ট্রফি নিয়ে প্যারেড করেছে সেনেগাল। শনিবার ফ্রান্সের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তারা আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ট্রফির প্রদর্শনী করেছে। শুধু কি তাই? ট্রফি প্যারেডের পর সেনেগাল দুই তারকাখচিত জার্সি পরে প্রীতি ম্যাচ খেলতে নামে। দুই তারকার একটি ২০২১ সালে তাদের প্রথম আফ্রিকান শিরোপার, দ্বিতীয়টি কেড়ে নেওয়া ট্রফির! যা মরক্কোকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  

চলতি মাসের শুরুতে জানুয়ারির ফাইনালের ফল উল্টে দিয়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (ক্যাফ) ঘোষণা দেয়, ২০২৫ সালের আফকন চ্যাম্পিয়ন মরক্কো।

ফাইনালে ম্যাচটি ০-০ অবস্থায় থাকাকালে ইনজুরি টাইমে পেনাল্টি পেয়েছিল স্বাগতিক মরক্কো। এর প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান সেনেগালের খেলোয়াড়রা। প্রায় ১৭ মিনিট পর খেলা পুনরায় শুরু হলে মরক্কো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে সেনেগাল।

তবে মরক্কোর ফুটবল সংস্থা এর বিরুদ্ধে আপিল করলে তাদের পক্ষেই রায় দেয় ক্যাফ। পরে আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক ঘোষণা দেয়, ম্যাচটি সেনেগাল পরিত্যাগ করেছে বলে গণ্য হচ্ছে এবং মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে সেনেগাল। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে।

 

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি