মালদ্বীপে শিরোপা জিততে চান ডেকলান সুলিভান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মার্চ ২০২৬, ১৮:২৩আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৮:২৯

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল  বুধবার সেমিফাইনালে নেপালের মুখোমুখি হতে যাচ্ছে। তার আগে নিজেদের গোছাতে মনোযোগী  মোর্শেদ-রোনানরা। 

রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় কথা বলেছেন ডেকলান সুলিভান।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির এই ফুটবলারের গ্রুপ পর্বের দুই ম্যাচের একটিতেও খেলা হয়নি। তার ওপর বাংলাদেশ গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে দাঁড়িয়ে। পরের ম্যাচে নেপালের বিপক্ষে ডেকলানকে খেলানো হবে কি না সেটাও নিশ্চিত নয়।  

১৮ বছর বয়সী এই ডিফেন্ডার বলেছেন, ‘দলের সঙ্গে আমাদের রিকোভারি সেশন মাত্র শেষ হলো। সেশনটা বেশ ভালো ছিল। একটা কঠিন ও বড় ম্যাচের পর শরীরটাকে একটু সচল করে নেওয়া সবসময়ই ভালো। আমাদের লড়াই থামবে না। পরের ম্যাচে আমাদের জিততেই হবে এবং তারপর পুরো টুর্নামেন্টটাই আমাদের জিততে হবে। এটাই আমাদের লক্ষ্য।‘

ডেকলানের মতো ভালো কিছুর আশায় ইব্রাহীম হাসিব নেওয়াজও। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯০ মিনিটের মাথায় নামানো হয় তাকে। নেপালকে  হারিয়ে ফাইনালে যাওয়ার ব্যাপারে তিনিও আশাবাদী।

২০২৪ সালে নেপালকে হারিয়েই বাংলাদেশ শিরোপা জিতেছিল। এবার আরও একটি শিরোপার হাতছানি লাল সবুজদের সামনে। গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য বলেছেন, ‘গত দুই ম্যাচ আমাদের দলের খেলোয়াড়দের ওপর ধকল গেছে। এখন সবাই রিকোভারি করছে। সামনে একটা বড় ম্যাচ। খেলোয়াড়দের উজ্জীবিত করতে সবটাই করা হচ্ছে। আশা করছি, সেমিফাইনালে নেপালকে হারিয়ে আমরা ফাইনালে উঠবো।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি