থাইল্যান্ডে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মার্চ ২০২৬, ১১:৫১আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১১:৫১

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ একদিন পর শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী দিনেই বাংলাদেশ খেলবে। পিটার বাটলারের দলের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। টুর্নামেন্টে লড়াইয়ের জন্য প্রস্তুত আফঈদা খন্দকাররা।

থাইল্যান্ড থেকে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) মাধ্যমে ভিডিও বার্তা দিয়েছেন দলের অন্যতম ফরোয়ার্ড সৌরভী আকন্দ প্রীতি। তিনি বলেছেন, ‘আমরা গত ম্যাচে জর্ডানের সঙ্গে ড্র করেছি। ঐ ম্যাচে আমাদের যা যা ভুলত্রুটি হয়েছে কোচ সেটা আজ (গতকাল) মাঠে প্র্যাকটিসের মাধ্যমে শুধরানোর চেষ্টা করছেন।’

টুর্নামেন্টটি সামনে রেখে গত ২০ মার্চ থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ। এরপর থেকে সেখানে বাটলারের অধীনে নিবিড় অনুশীলন করছেন আফঈদা খন্দকাররা। দলের বর্তমান অবস্থা জানিয়ে প্রীতির কথা, ‘এখানে মাঠের পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগছে। প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো, সবাই প্রস্তুত। আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে, প্রত্যেক ম্যাচে খুব ভালো পারফর্ম করার চেষ্টা করছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি