নেপালের বিপক্ষে জোড়া গোল চান রোনান সুলিভান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মার্চ ২০২৬, ২০:৪৪আপডেট : ৩০ মার্চ ২০২৬, ২০:৪৪

মালদ্বীপে সাফ অনূর্ধ-২০ টুর্নামেন্টে আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভান প্রথম ম্যাচে দুই গোল করেছেন। অন্যটিতে ছিল অ্যাসিস্ট। সোমবার সেমিফাইনালে নেপালের বিপক্ষেও স্কোরশিটে নাম তুলতে চান ১৮ বছর বয়সী স্ট্রাইকার।

সোমবার অনুশীলন শেষে বাফুফের দেওয়া এক ১৫ সেকেন্ডের ভিডিও বার্তায় রোনান হাসিমুখে বলেছেন, ‘এটা একটা কঠিন ম্যাচ হবে। আমরা দল হিসেবে খেলে জয়ী হতে চাই। দুই গোল মনে করি সঠিক হবে।’

রোনানের ভিডিও বক্তব্য বাফুফে মাত্র ১৫ সেকেন্ডের দিলেও টিম ম্যানেজার সামিদ কাশেম দুই মিনিটের বেশি কথা বলেছেন! যা অনেকটাই নিষ্প্রয়োজন ছিল। আগের ম্যাচে মেজাজ হারিয়ে ইংলিশ কোচ কক্স লাল কার্ড ও ম্যানেজার হলুদ কার্ড দেখেছেন! 

আজ মালেতে অনুশীলনে শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের আরেক ফুটবলার চন্দন রায় বলেছেন, ‘আমরা মানসিকভাবে ফিট রয়েছি। সেমিফাইনালের আগে আরেকটি সেশন করে আমরা খেলবো।’

১ এপ্রিল নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনাল ছাড়াও আরেক ম্যাচে লড়বে ভারত ও ভুটান। 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি