এশিয়ান কাপ বাছাই 

শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে টেবিলের দুইয়ে ওঠার লক্ষ্য বাংলাদেশের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মার্চ ২০২৬, ২২:৩১আপডেট : ৩০ মার্চ ২০২৬, ২৩:১২

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। জামাল-হামজাদের এক নজর দেখতে অনুশীলন মাঠে ভিড় করছেন শত শত সমর্থক। এই প্রাণের স্পন্দন স্পর্শ করেছে কোচ হাভিয়ের কাবরেরাকেও। এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ৩ পয়েন্ট ছিনিয়ে নিয়ে টুর্নামেন্টে একটি গৌরবময় সমাপ্তি চায় বাংলাদেশ।

সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। ‘সি’ গ্রুপে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে আছে লাল-সবুজরা। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা হংকংকে টপকে রানার্সআপ হতে হলে কাল সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের কোনও বিকল্প নেই কাবরেরার দলের সামনে। 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ কাবরেরা বলেন, “বাছাইপর্বে আমরা খুব ভালো খেলেছি, যদিও প্রাপ্ত পয়েন্ট আমাদের প্রত্যাশার চেয়ে কিছুটা কম। আমরা কাল একটি শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে ৩ পয়েন্টের জন্যই লড়াই করতে চাই।”  

উন্নতির কথা বলে কাবরেরা জানালেন, “কাল আমাদের সামনে সুযোগ আছে ৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করার এবং শেষ তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট পাওয়ার। এটা আমাকে সত্যিই রোমাঞ্চিত করছে। এরপর আমরা দেখবো— কী হয়। তবে ইতিবাচক দিক হলো— দল নিশ্চিতভাবেই উন্নতির দিকে আছে এবং আগামীকাল আমাদের সামনে সেটি দেখানোর আরেকটি সুযোগ।” 

গত জুনে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারলেও দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। তবে এবারের চ্যালেঞ্জটা একটু ভিন্ন। কার্ড সমস্যার কারণে কালকের গুরুত্বপূর্ণ ম্যাচে রক্ষণভাগের অতন্দ্র প্রহরী তপু বর্মন এবং গত ম্যাচে গোল করা ফরোয়ার্ড রাকিব হোসেনকে পাচ্ছেন না কোচ। তাদের অনুপস্থিতিতে দলের অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে জয়ের ছক কষছেন তিনি। 

প্রথম লেগের হার নিয়ে কাবরেরা বলেন, “প্রথম ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ওই ম্যাচে আমাদের শুরুটা খুব ভালো ছিল; কিন্তু কোনোভাবে আমরা শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং ম্যাচের মাঝামাঝি সময়ে সিঙ্গাপুর সুযোগগুলো খুব ভালোভাবে কাজে লাগায়। আমাদের দুটি ভুলের সুযোগ নিয়ে তারা ম্যাচটি জিতে নেয়। তবে আপনাদের যদি মনে থাকে, শেষ ২০-৩০ মিনিটে আমাদের অন্তত এক পয়েন্ট পাওয়ার অনেক সুযোগ তৈরি হয়েছিল। তাই আমরা আগামীকাল অন্তত একই মানের প্রতিদ্বন্দ্বিতা আশা করছি।” 

ফিফা র‍্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে থাকলেও হামজা চৌধুরী ও অভিজ্ঞ জামাল ভূঁইয়াদের উপস্থিতিতে দল অনেক বেশি ভারসাম্যপূর্ণ বলে মনে করেন কোচ। ভারতের বিপক্ষে জয় থেকে পাওয়া আত্মবিশ্বাসকে পুঁজি করে সিঙ্গাপুরের মাটি থেকে পয়েন্ট ছিনিয়ে আনাই এখন বাংলাদেশের মূল লক্ষ্য। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি