ফাইনালে বাংলাদেশের বাধা সেই নেপাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ২৩:০০আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২৩:০০

ছেলেদের সাফ অনূর্ধ্ব–২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে গতবার নেপালকে হারিয়ে ট্রফি জিতেছিল বাংলাদেশ। এবার একই প্রতিযোগিতায় মোর্শেদ-রিয়াদদের ফাইনালের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে হিমালয়ের দেশটি। নেপাল যতোই বাধা হোক না কেন বাংলাদেশ জিতেই ট্রফি ছোঁয়া দূরত্বে জায়গা করে নিতে চাইছে। 
আগামীকাল বুধবার ফাইনালে উঠার ম্যাচটি মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টায় হতে যাচ্ছে। একইদিন আরেক সেমিফাইনালে ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

সেমিফাইনালেও জয় ছাড়া কিছুই ভাবছেন না লাল-সবুজ দল। মালেতে বাংলাদেশ কোচ মার্ক কক্স বলেছেন, “ম্যাচটা নিয়ে আমরা আত্মবিশ্বাসী। অবশ্যই লক্ষ্য ফাইনালে যাওয়া। যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি, তাহলে জয় পাওয়াটা কঠিন হবে না।”

যদিও সেমিফাইনালে আসার জন্য নিজেদের ভাগ্যবানও মনে করেছেন বাংলাদেশ কোচ। তার ভাষ্য, “পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপও ভালো ফুটবল খেলেছে। ভুটান, ভারত, নেপাল এবং আমরা সেমিফাইনালে পৌঁছাতে পেরে ভাগ্যবান। তবে, প্রতিপক্ষ যেই হোক আমরা তাদের নিয়ে চিন্তা করতে চাই না, বরং তারাই আমাদের নিয়ে ভাববে।”

সেমিতে জোড়া গোল করতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে আগেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। কালও দলকে ফাইনালে তুলতে গোল করতে চান।

/টিএ/এবিএম/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম