জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৬, ১৮:২৯আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৮:২৯

বাংলাদেশ ফুটবল লিগে প্রথমার্ধে ছড়ি ঘোরালেও দ্বিতীয়ার্ধে চাপে ছিল বসুন্ধরা কিংস। তার পরও শেষ পর্যন্ত আরামবাগ ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। 

শনিবার এই জয়ে টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা। তাদের অর্জন ২৭ পয়েন্ট। অন্যম্যাচে পুলিশ এফসিকে ২-০ গোলে হারানো ফর্টিস এফসি ২৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৯ পয়েন্ট নিয়ে তলানিতে আছে আরামবাগ। 

ফেডারেশন কাপে দুই দলের সবশেষ লড়াইয়ে ছিল বসুন্ধরার একাধিপত্য। ৫-০ গোলে আরমাবাগকে বিধ্বস্ত করেছিল তারা। লিগে অবশ্য তার ধারকাছেও ছিল না কিংস। কিংস অ্যারেনায় দলীয় আক্রমণে ২৪ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। মাঝমাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন রাকিব হোসেন। বক্সে ঢুকে বাইলাইনের একটু ওপর থেকে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর উদ্দেশে কাটব্যাক করেন। তার পর নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রতি আক্রমণ থেকে ২৮ মিনিটে দ্বিতীয় গোলেও তুলে নেয় বসুন্ধরা। এবার জাল কাঁপান এমানুয়েল সানডে। 

বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে আরামবাগ। ৬৩ মিনিটে একটি গোল শোধ দেন ল্যানটেই মিলস। যদিও পরে আর গোল পায়নি তারা। 

 

/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি