পানামা পেপারসে ফিফা সভাপতি!

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৬, ১৮:০৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৮:১৯

জিয়ান্নি ইনফান্তিনো! পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িয়ে গেলেন ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো! ফাঁস হওয়া নথির সূত্রধরে ইতোমধ্যেই ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার দপ্তরে অভিযান চালিয়েছে সুইজারল্যান্ডের পুলিশ।
ফাঁস হওয়া এক কোটি ১৫ লাখ নথিতে ফিফার সদ্য নির্বাচিত সভাপতি ও সাবেক উয়েফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নামটি আসার পরই এই অভিযান। ২০০৬-০৭ সালে একটি সম্প্রচার সত্বের চুক্তিতে সই করেছিলেন তৎকালীন উয়েফা মহাসচিব ও বর্তমান ফিফা প্রধান ইনফান্তিনো।
যেই চুক্তিতে সম্প্রচার সত্ব একটি কোম্পানির কাছে কমদামে বিক্রি করেন ইনফান্তিনো। অপরদিকে ওই সত্ব অনেক বেশি দামে বিক্রি করে ওই কোম্পানি!
এদিকে এক বিবৃতিতে হতাশা প্রকাশ করেছেন ইনফান্তিনো। তিনি দাবি করেছেন, উয়েফার চুক্তিগুলো সঠিকভাবে সম্পাদিত হয়েছিল। এছাড়া এই চুক্তির ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়নি বলেই দাবি করেছেন ইনফান্তিনো।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম