নতুন স্টেডিয়ামে আবারও জয় বঞ্চিত মেসিরা 

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ১২:৩৮আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১২:৪১

ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু করেছে নু স্টেডিয়াম। কিন্তু সেখানে প্রথম জয়ের দেখা পেতে অপেক্ষাতেই থাকতে হচ্ছে তাদের। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে মেসিদের মায়ামি। 

এক সপ্তাহ আগে একই ভেন্যুতে নিজেদের প্রথম ম্যাচে অস্টিন এফসির বিপক্ষেও একই ব্যবধানে ড্র করেছিল লিওনেল মেসির দল। এবার নিউইয়র্কের তরুণদের নিয়ে গড়া দলও সেই মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরলো।

ম্যাচের ১৫ মিনিটেই স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেয় নিউইয়র্ক। ডান প্রান্তে ১৮ বছর বয়সী স্ট্রাইকার জুলিয়ান হলের গোলে চাপে পড়ে মায়ামির রক্ষণভাগ। যদিও প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতা ফেরায় মায়ামি। রদ্রিগো দে পলের ক্রসে কাছ থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি।

দ্বিতীয়ার্ধে খেলায় নিয়ন্ত্রণ নিতে শুরু করে মায়ামি। ডিফেন্ডার ম্যাক্সি ফ্যালকনের সামনে সুযোগ এলেও দে পলের কর্নার থেকে পাওয়া হেড পোস্টের বাইরে মেরে সুযোগ নষ্ট করেন তিনি।

মেসি ও সিলভেত্তি দুজনেই কয়েকটি সুযোগ নষ্ট করেন। অবশেষে ৫৫ মিনিটে এগিয়ে যায় মায়ামি। আর্জেন্টাইন বংশোদ্ভূত মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

এরপর ম্যাচের মাঝামাঝি সময়ে রবার্ট ভোলোডার গোল করলেও, ভিএআর দেখে অফসাইডের কারণে সেটি বাতিল হয়েছে। তবে ৭৭ মিনিটে সমতা ফেরাতে আর ভুল করেনি নিউইয়র্ক। কিশোর মেহমেতির গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-২।

শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে মায়ামি। ইনজুরি টাইমে মেসির ফ্রি-কিক থেকে নিশ্চিত গোল হতে পারতো, কিন্তু গোলরক্ষক ইথান হরভাথের অসাধারণ ডাইভিং সেভ তা ঠেকিয়ে দিয়েছে।

এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা চার পয়েন্ট পিছিয়ে। 

/এফআইআর/
সম্পর্কিত
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
মেসির বক্তব্য নিয়ে বিতর্ক, আসল সত্য জানালেন ম্যাক অ্যালিস্টারের বাবা
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
সর্বশেষ খবর
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার