মেসিদের ক্লাবের দায়িত্ব ছাড়লেন মাসচেরানো 

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১১:২৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৮

মাত্র চার মাস আগেই ইন্টার মায়ামিকে প্রথম এমএলএস কাপ জিতিয়েছিলেন হাভিয়ের মাসচেরানো। মঙ্গলবার আকস্মিক এক ঘোষণায় মেসিদের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ব্যক্তিগত কারণে আর্জেন্টাইন কোচ পদত্যাগ করেছেন।

শনিবার নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ঘরের মাঠে ২-২ ড্রয়ের পরই মাসচেরানো আনুষ্ঠানিকভাবে ক্লাবকে তার সিদ্ধান্তের কথা জানান বলে ইএসপিএনকে একটি সূত্র নিশ্চিত করেছে।

ক্লাব আরও জানায়, আসন্ন ম্যাচগুলোতে দলের দায়িত্ব সামলাবেন গিয়ের্মো হয়োস। বর্তমানে স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।

এক বিবৃতিতে মাসচেরানো জানান, ‘আমি সবাইকে জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমেই ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই তারা আমার ওপর যে আস্থা রেখেছে তার জন্য, সংগঠনের প্রতিটি কর্মীকে সম্মিলিত প্রচেষ্টার জন্য, আর বিশেষ করে খেলোয়াড়দের—যারা আমাদের অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে।’

আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ থাকা মাসচেরানো ২০২৪ সালের নভেম্বরে জেরার্দো টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হয়ে প্রায় দেড় বছর দলের দায়িত্বে ছিলেন।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ মায়ামিকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল এবং লিগস কাপের ফাইনালে তুলেছিলেন। ২০২৫ সালে প্রথম মৌসুমেই এমএলএস কাপ জিতে ইতিহাসও গড়েন তিনি।

২০২৬ মৌসুমে সাত ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে আছে মায়ামি। তবে ন্যাশভিল এসসির কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

/এফআইআর/
সম্পর্কিত
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
মেসির বক্তব্য নিয়ে বিতর্ক, আসল সত্য জানালেন ম্যাক অ্যালিস্টারের বাবা
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
সর্বশেষ খবর
সমাধান খুঁজতে গিয়ে হ্যাকার বনে গেলো এআই! চালালো সাইবার হামলা
সমাধান খুঁজতে গিয়ে হ্যাকার বনে গেলো এআই! চালালো সাইবার হামলা
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার