বাংলাদেশের জার্সি পেয়ে অভিভূত নেইমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৬, ১৭:৫২আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৭:৫২

এক যুগের বেশি সময় আগে ব্রাজিলে যান শাহনুর রুমেন। ভাগ্যান্বেষণে গিয়ে কাজের পাশাপাশি একপর্যায়ে ফটো সাংবাদিকতায় যুক্ত হন তিনি। ফ্রিল্যান্সার হয়ে কাজও শুরু করেন। সেই কাজের সূত্র ধরে সুযোগ পেয়ে আগের দিন ব্রাজিলের বড় তারকা নেইমারের সঙ্গে দেখা করেন এই বাংলাদেশি। উপহার হিসেবে নেইমারকে দেন বাংলাদেশের জার্সিও।

সাও পাওলোর সান্তোস ক্লাবে অনুশীলনের আগে নেইমারের সঙ্গে কিছু সময় সাক্ষাৎের সুযোগ হয় শাহনুরের। তখনই বাংলাদেশের জার্সি দিতে ভুল হয়নি সিলেটের বিশ্বনাথ থেকে সেখানে পাড়ি জমানো এই বাংলাদেশির। 

আজ বাংলা ট্রিবিউনকে শাহনুর বলেন, “ব্রাজিল হচ্ছে ফুটবলের দেশ। এখানে বিশ্বের সেরা লিগ, ক্লাব ও খেলোয়াড়দের খুব কাছ থেকে কাজ করার সুযোগ পাওয়া যায়। সেই সুযোগটাই আমাকে এই পেশায় আরও অনুপ্রাণিত করেছে। তাই কয়েক বছর ধরে এখানে ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতায় যুক্ত হয়েছি। ব্রাজিল সাংবাদিক সমিতির সদস্য আমি। সব মাঠে যাওয়ার সুযোগও আছে আমার। সেটা কাজে লাগিয়ে নেইমারের অনুশীলনে যায় এবং তাকে বাংলাদেশের জার্সি উপহার দেয়।”

নেইমার জার্সি পেয়ে কী বলেছেন এমন প্রশ্নে শাহনুর জানালেন, “আমি তাকে বলেছি—বাংলাদেশে কোটি কোটি ফুটবল ভক্ত আছে, যারা বিশেষ করে ব্রাজিল ও তার খেলা অনেক ভালোবাসে। তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং আগ্রহ দেখিয়েছেন। বাংলাদেশের জার্সির প্রশংসাও করেছেন।”

এরপরই শাহনুর জানালেন, “নেইমার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশের ভক্তদের এই ভালোবাসার কথা শুনে অভিভূত হয়েছেন।”

/টিএ/এবিএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী