সৌদি আরবে রোনালদোর সামনে শিরোপা জয়ের হাতছানি

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৯আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৯

সৌদি আরবে আল নাসরে এসে ক্রিস্টিয়ানো রোনালদো গোলের মাইলফলক ছুঁতে পারলেও কোনও ট্রফি ছুঁতে পারেননি। এবার মরুর বুকে সেই আক্ষেপ দূর করার দারুণ সুযোগ এসেছে। এএফসি চ্যাম্পিয়নস লিগ টু’র সেমিফাইনালে কাতারের আল আহলিকে বুধবার ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে আল নাসর। 
৪১ বছর বয়সী রোনালদো ৭৮ মিনিট মাঠে থেকেও গোল করতে পারেননি। কিন্তু খেলেছেন নিজের সর্বোচচ্চটা দিয়ে। ১৭ মে রিয়াদে হতে যাওয়া ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ জাপানের গাম্বা ওসাকা।

আল নাসরের হয়ে হ্যাটট্রিক করেছেন ফরাসি তারকা কিংসলে কোমান। অপর দুটি গোল অ্যঞ্জেলো গাব্রিয়েল ও আবদুল্লাহ আল হামদানের। ম্যাচ শেষে রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোপা জয়ের প্রত্যয় জানিয়ে লিখেছেন,‘দলের জন্য গর্বিত। অপেক্ষা করছে ফাইনাল।’

সৌদি প্রো লিগেও আল নাসর শীর্ষে। লিগের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগ টু, সৌদি সুপার কাপ, এশিয়ান সুপার কাপ জয়ের হাতছানি এখন রোনালদোর সামনে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
এক মঞ্চে মেসি-রোনালদো, স্বপ্নের আয়োজন করছেন তেভেজ!
১ হাজার গোলের দৌড়ে মেসি কি রোনালদোকে টপকাতে পারবেন?
সর্বশেষ খবর
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়