কোচের সঙ্গে দ্বন্দ্বে নতুন মোড়, পর্তুগাল দলে ফেরার পথে রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১৮:২০ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৮:২০

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল দলে ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এবার সেই পরিস্থিতিতে নতুন মোড়। নভেম্বরে উয়েফা নেশন্স লিগের দুটি ম্যাচ সামনে রেখে পর্তুগালের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন দলের অধিনায়ক। ফলে জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র রোনালদোর প্রাথমিক দলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। গত সেপ্টেম্বরে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনার পর এই প্রথম দলে ফেরার দরজা খুলেছে ৪১ বছর বয়সী তারকার সামনে। তবে চূড়ান্ত দল ঘোষণা করা হবে আগামী ৬ নভেম্বর।

আগামী ১৪ নভেম্বর ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। এর তিন দিন পর নেশন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসের মাঠে খেলবে দলটি।

গত সপ্তাহে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তবে নিষেধাজ্ঞা কার্যকর ধরা হয়েছে ঘটনার দিন ৩০ সেপ্টেম্বর থেকে। ফলে আসন্ন আন্তর্জাতিক বিরতিতে খেলার ক্ষেত্রে বাধা থাকছে না তার।

নিজের আচরণের জন্য পর্তুগালের সমর্থক ও সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন রোনালদো। গত ৭ অক্টোবর দীর্ঘ এক বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে প্রধান কোচ হোর্হে জেসুসের সঙ্গে তার পেশাগত সম্পর্কের ইতি ঘটেছে বলেও জানান তিনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
এল ক্লাসিকোয় মেসিকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস
রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক
এক ইউরোর ভোটে রোনালদোর ধারেকাছে নেই মেসি!
সর্বশেষ খবর
প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজরিত গাড়িতে আগুন: গ্রেফতার ২ জন কারাগারে
প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজরিত গাড়িতে আগুন: গ্রেফতার ২ জন কারাগারে
যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির
যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক, ৩ হিন্দু বাড়িতে ভাঙচুর
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক, ৩ হিন্দু বাড়িতে ভাঙচুর
রুমি দেশেই আছেন, হাইকোর্টে আগাম জামিনের আবেদন
রুমি দেশেই আছেন, হাইকোর্টে আগাম জামিনের আবেদন
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে