আবারও পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ 

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ১১:১৮আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৮

শিরোপার ক্ষীণ আশায় খেলতে নেমে আরও পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে লস ব্লাঙ্কোস। ম্যাচটা ড্র করেছে ১-১ গোলে। 

লা লিগায় পাঁচ ম্যাচ বাকি থাকতে এখন তারা টেবিলে বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে। শনিবার গেতাফেকে হারাতে পারলে বার্সা তাদের ব্যবধান ১১ পয়েন্টে নিয়ে যেতে পারবে। এমনটা হলে রিয়াল মাদ্রিদের শিরোপা প্রায় অধরাই থেকে যাবে। 

ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সের বাইরে থেকে ফেডেরিকো ভালভারদের শট ঠেকাতে ব্যর্থ হন বেটিস গোলরক্ষক আলভারো ভ্যালেস। তারপর রিবাউন্ডে দ্রুত কাছ থেকে জালে বল জড়ান ভিনিসিয়ুস জুনিয়র। 

এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পায় রিয়াল। কিলিয়ান এমবাপ্পের একটি গোল অফসাইডে বাতিল হয়, আরেকটি প্রচেষ্টায় বল উড়িয়ে মারেন তিনি। একইভাবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভিনিসিয়ুস ও জুড বেলিংহামও। 

তার পর ম্যাচে ধীরে ধীরে ফিরে আসে বেটিস। একাধিক দুর্দান্ত সেভ করে দলকে বাঁচান রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন। তবে শেষ রক্ষা হয়নি। শেষ দিকে যোগ করা সময়ে ৯০+৪ মিনিটে রিয়ালের ভুলের সুযোগ নেন হেক্টর বেলেরিন। বল হারিয়ে বসেন ফারল্যান্ড মেন্ডি। তখন সুযোগ পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন সাবেক আর্সেনাল তারকা বেলেরিন। 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি