নতুন স্টেডিয়ামে মেসিদের আবারও হোঁচট

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ১২:৫০আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫০

নিজেদের নতুন স্টেডিয়ামে জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো লিওনেল মেসির। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের কাছে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। তাতে নতুন মায়ামি স্টেডিয়ামে টানা তিন ম্যাচে জয়হীন থাকলো গতবারের এমএলএস কাপ চ্যাম্পিয়নরা।

নতুন ভেন্যুতে ইন্টার মায়ামির রেকর্ড এখন ০-০-৩। যেখানে চলতি মৌসুমে অ্যাওয়ে ম্যাচে তাদের পারফরম্যান্স ৫-১-১। মৌসুমের শুরুতে লস অ্যাঞ্জেলেস এফসি-র কাছে পরাজয়ের পর এমএলএসে টানা নয় ম্যাচে (৫ জয়, ৪ ড্র) অপরাজিত রয়েছে দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই ধারাবাহিকতা এখন ১১ ম্যাচে (৫ জয়, ৬ ড্র)।

অথচ শুরুতেই ধাক্কা খেয়েছে মায়ামি। নিউ ইংল্যান্ডের হয়ে ৫৬ মিনিটে গোল করেন কার্লেস গিল। উইল স্যান্ডসের লং থ্রো থেকে বল পেয়ে দোর তুর্গেমান সেটি ছেড়ে দেন, আর সেখান থেকে এগিয়ে এসে চিপ শটে বল জালে জড়ান গিল। এর কয়েক মিনিট আগে ইন্টার মায়ামি গোলের দেখা ঠিকই পেয়েছিল। কিন্তু তাদেও অ্যালেন্দের শট অফসাইডের কারণে বাতিল হয়েছে।

৭৬ মিনিটে অবশেষে সমতা ফেরায় মায়ামি। লুইস সুয়ারেজ কাছ থেকে শট নিলে সেটি ঠেকান নিউ ইংল্যান্ড গোলরক্ষক ম্যাট টার্নার। তবে বল তার হাত থেকে ছিটকে যায় এবং বার্তেরামের সামনে পড়ে। সেখান থেকে সহজেই গোল করে স্কোরলাইন ১-১ করেন তিনি।

এই ম্যাচে মেসির সামনে কয়েকটি ভালো সুযোগ আসে। কোনোটাতেই জাল কাঁপাতে পারেননি। যেমনটা করেছেন ৩৮ মিনিটে। দুই ডিফেন্ডারের চাপে পড়েও বক্সে ঢুকে শট নিয়েছিলেন তিনি। কিন্তু সামান্য ভারসাম্য হারিয়ে দুর্বল শট বাইরে পাঠিয়েছেন তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
মেসির বক্তব্য নিয়ে বিতর্ক, আসল সত্য জানালেন ম্যাক অ্যালিস্টারের বাবা
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
সর্বশেষ খবর
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার