মালদ্বীপের টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্বে মারুফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ২৩:২৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ২৩:২৩

মালদ্বীপ ফুটবল ফেডারেশনের ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে চার জাতি টুর্নামেন্ট হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে অংশ নিতে গত জানুয়ারিতে বাংলাদেশকে আমন্ত্রণ পাঠানো হয়। বাফুফে সেই আমন্ত্রণ গ্রহণ করলেও জাতীয় দল নয়, বরং অনূর্ধ্ব–২৩ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

অনূর্ধ্ব–২৩ দলের প্রধান কোচ হিসেবে থাকবেন মারুফুল হক। বর্তমানে অবশ্য আবাহনী লিমিটেডের ডাগ আউটে আছেন তিনি। ২৩ মে শেষ হবে লিগ। চার জাতির টুর্নামেন্ট চলবে ১ থেকে ১০ জুন। এর আগেই মাঠের অনুশীলনে নেমে পরার কথা। বাংলাদেশ ও মালদ্বীপ ছাড়াও অন্য দুটি দল হলো, শ্রীলঙ্কা ও পাকিস্তান। 

এ প্রসঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা নীতিগতভাবে ঠিক করেছি মালদ্বীপের টুর্নামেন্টে বাংলাদেশের ডাগ আউটে থাকবেন মারুফুল হক। এরই মধ্যে আজ তার সঙ্গে কথা বলে সবুজ সংকেত মিলেছে। আগামী বুধবার দল গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর আগেই হয়তো বাফুফে থেকে আনুষ্ঠানিক চিঠি পাবেন মারুফ ভাই।”

অনূর্ধ্ব–২৩ দল সর্বশেষ খেলেছিল অনূর্ধ্ব–২৩ এশিয়ান কাপ বাছাইয়ে। ভিয়েতনামে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে কোচ ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। যদিও জ্বরের কারণে কোনও ম্যাচেই ডাগ আউটে দাঁড়াতে পারেননি সাবেক এই ফুটবলার। 

/টিএ/এবিএম/
সম্পর্কিত
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
বাংলাদেশে বন্যা ও ভূমিধস, মালদ্বীপের রাষ্ট্রপতির শোক
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু