৩ গোলে এগিয়ে থেকেও মেসিদের হার!

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৬, ১২:০৬আপডেট : ০৩ মে ২০২৬, ১২:০৬

৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে অরল্যান্ডো সিটির কাছে হার নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। শনিবারের এই হারের পর নতুন নু স্টেডিয়ামে এখনও প্রথম জয়ের অপেক্ষায় মেসিরা। 

অথচ এদিন মায়ামির হয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। শুরুটা দারুণই করেছিল তারা। ম্যাচের ৩৩ মিনিটে মেসির দুর্দান্ত গোলে স্বাগতিকরা ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের বাঁকানো শটে অরল্যান্ডোর গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপোকে পরাস্ত করেন সাবেক বার্সেলোনা তারকা।

এর আগে চতুর্থ মিনিটে ইয়ান ফ্রে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভেনেজুয়েলার তেলাস্কো সেগোভিয়া।

কিন্তু শুরুর এই দাপট বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মায়ামি। ছন্দ হারিয়ে ফেলে কোচ গিয়ের্মো হোয়োসের দল। তাতে ঘুরে দাঁড়ায় অরল্যান্ডো।

দলটির হয়ে প্রথম তিনটি গোলই করেন আর্জেন্টিনার মার্টিন ওহেদা। ৩৯ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান কমান তিনি। ৬৮ মিনিটে বক্সের প্রান্ত থেকে করেছেন নিজের দ্বিতীয় গোল। 

৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে ১১ ম্যাচে এটি ছিল তার সপ্তম গোল।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯০+ ৩ মিনিটে) অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন টাইরিস স্পাইসার। সেন্টারব্যাকদের পেছনে পাওয়া লং বল ধরে গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের পায়ের ফাঁক দিয়ে জালে বল জড়ান তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
মেসির বক্তব্য নিয়ে বিতর্ক, আসল সত্য জানালেন ম্যাক অ্যালিস্টারের বাবা
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
সর্বশেষ খবর
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার