হামজা আর কোচ নিয়োগ নিয়ে বাফুফে সভাপতি যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মে ২০২৬, ১৮:১৩আপডেট : ০৮ মে ২০২৬, ১৮:১৯

হঠাতই বাংলাদেশ সফরে এসেছেন হামজা চৌধুরী। অন্যান্য সময় জাতীয় ফুটবল দলের অ্যাসাইনমেন্ট থাকলেও এবার এসেছেন বিজ্ঞাপনী সংস্থার অ্যাসাইনমেন্টে। সেই সফরের অংশ হিসেবে শুক্রবার নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা দেখতে মোহাম্মদপুরে ফিজিক্যাল মাঠে গিয়েছিলেন লেস্টার সিটির এই পোস্টার বয়। সেখানে কিশোর-কিশোরীরা তাকে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে পড়েছিল। ছবিও তুলে রাখেন অনেকে। এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে হামজাসহ বিদেশি কোচ নিয়োগ নিয়ে অনেক কথাই বলতে হয়েছে।

তাবিথ আউয়াল নতুন কুড়ি স্পোর্টস নিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘নতুন কুঁড়িতে ৪৫ হাজার মেয়ে রেজিস্ট্রেশন করেছে খেলার জন্য। তো এটা বাংলাদেশের জন্য একটা খুবই মাইলফলক ব্যাপার। হামজা চৌধুরীকে সব ক্রীড়াবিদ স্টার হিসেবে গণ্য করে। প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব এবং হামজা মিলে যে ইন্সপিরেশনটা দিয়েছেন, খালি আজকের এই ফিজিক্যালের মাঠে না, আপনাদের মাধ্যমে যে বার্তাটা পুরো বাংলাদেশে যাবে, তাতে অনেক ইয়াং তরুণ এবং তরুণীরা ইন্সপিরেশন পাবে খেলাধুলাতে থাকার জন্য এবং ভবিষ্যতে খেলার মাধ্যমে নিজেকে গড়ে তোলার জন্য।’

বিদেশি কোচ নিয়োগ নিয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘১১ জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে। আগামীকালও হবে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি ইন্টারভিউগুলো নিচ্ছে। যখন ১১ জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত নেবো। টার্গেট হলো রবিবারের ভেতর একটা ফাইনাল ডিসিশনে চলে যাবো।  ১৫ মের ভেতরে আমরা চাই পরবর্তী কোচের চুক্তি স্বাক্ষর করতে।’

বিদেশি কোচ নিয়ে তাবিথ আউয়াল বলেছেন, ‘বাংলাদেশের ব্যাপারে সবাই এক্সাইটেড, আমরাও এক্সাইটেড তাদের নিয়ে। কিন্তু বিস্তারিত আলোচনায় গেলেই তো প্রতিকূলতা চলে আসে। তাই আমরা বাংলাদেশের বর্তমান অবকাঠামোর ব্যাপারে ডিসকাস করছি, তাদের চাহিদাগুলো শুনছি। যেগুলো বিবেচনার মাধ্যমে ফাইনাল একটা ডিসিশনে চলে যাবো।’

কোচ নির্বাচনের ক্ষেত্রে বাজেট বড় ইস্যু হলেও বাফুফে মূলত বিনিয়োগের বিপরীতে সেরা সাফল্য-ই খুঁজছেন। বর্তমানে ৫ জনের সাক্ষাৎকার শেষ হয়েছে। তাবিথ বলেছেন, ‘বাজেট হলো কী বিনিয়োগ করছেন, আর তার বিপরীতে আমরা কী পাচ্ছি। আগামী দুই বছরের ক্যালেন্ডারও আমাদের বিবেচনা করতে হবে যে, কী ধরনের টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, কী ধরনের দল গঠন করতে চাই। সব বিবেচনা করে যখন বিষয়গুলো কোচের সঙ্গে চূড়ান্ত করবো, তখন সম্ভবত সবার শেষে আসবে অর্থের ব্যাপারটা। সেখানে যদি বাজেটের বাইরে চলে যাই, আমি চেষ্টা করবো স্পন্সরদের সঙ্গে, সরকারের সঙ্গে এবং সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
রাতে বাংলাদেশ-সান মারিনো ম্যাচ, দেখবেন কোথায়?
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু