হামজাদের কোচ নিয়োগ হতে যাচ্ছে দুই বছরের জন্য 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মে ২০২৬, ২২:২৯আপডেট : ১০ মে ২০২৬, ২২:২৯

হাভিয়ের কাবরেরার উত্তরসূরি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। আজও জাতীয় টিমস কমিটি সভা করেছে। তবে ১৫ মের আগে চূড়ান্ত হচ্ছে না নতুন বিদেশি কোচ।  

রবিবার (১০ মে) ফর্টিস ডাউন টাউনে জাতীয় টিমস কমিটির সভা শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচ প্রসঙ্গে নানান ব্যাখ্যা দিয়েছেন।  

তিনি বলেন, “আমরা ১১ জনকে অনলাইন ইন্টারভিউতে ডেকেছিলাম। এই ডিসকাশনটা চলমান রয়েছে। ১৫ মে আমরা সেটাকে সমাপ্ত করবো এবং আপনাদের সামনে পুরা ফিউচার অফ বাংলাদেশ এটা তুলে ধরবো।” 

নির্দিষ্ট কোচ নিয়ে প্রশ্নের উত্তর দেননি তাবিথ আউয়াল। তিনি বলেন, “দেখুন, আমরা কোনও ইন্ডিভিজুয়ালের ব্যাপারে কথা বলছি না, ইন্ডিভিজুয়ালের ব্যাপারেও আমরা উত্তর দিচ্ছি না। আমরা এতটুকুই বলতে পারি যে— যাদের সঙ্গে আমরা কথা বলছি, সবাই কিন্তু ওপেন-মাইন্ডেড আছে এবং আমরাও তাদের ওপর ওপেন-মাইন্ডেড আছি। ১৫ তারিখ সবারই ডেডলাইন ছিল। তার ভেতরে অনেকে হয়তো সুযোগ খোলা রাখবে, আমরা যেরকম ওপেন রাখছি ওরাও ওপেন রাখছে। বাট অ্যাজ আই সেড, ১৫ তারিখ পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে হবে যেন আমরা  স্বচ্ছতার সঙ্গে কাজটা শেষ করতে পারি।” 

কোচ নিয়ে বাফুফে সভাপতি আরও বলেন, “আমরা সবার সঙ্গে আলোচনা করছি। প্রতিটি আলোচনাই কেস-টু-কেস ভিন্ন হচ্ছে। আমরা প্রতিটা কনভারসেশন, প্রত্যেক পটেনশিয়াল কোচের চাহিদা, পটেনশিয়াল কোচের আইডিয়া বিবেচনা করছি। আগামী দুই বছর বাংলাদেশ টিমকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো— সেই উদ্দেশ্য নিয়েই আমরা কাজগুলো করছি।” 

কোচের বেতন-ভাতা নিয়ে বাফুফে সভাপতি বলেন, “আমাদের নিশ্চয়ই একটা বাজেট আছে। সেই বাজেটের ভেতরে যদি পটেনশিয়াল কোচের সঙ্গে মিলে যায়, তাহলে তো প্রবলেম সলভড। যদি সেই বাজেট বাড়াতে হয়, আমরা আমাদের স্পনসরদের সঙ্গে কথা বলবো— ওপেন রেখেছি। আমরা কিছু ডোনার অর্গানাইজেশনের সঙ্গে কথা বলছি এবং আমরা আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে রেখেছি। বাট আলটিমেটলি বাংলাদেশ ফেডারেশন থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে যদি কোনও সহযোগিতা আমাদের লাগে, এই প্রস্তাবও আমরা যেখানে দরকার সেখানে আমরা দেবো। এগেইন বলছি— আমরা ভেরি ওপেন-মাইন্ডেড এই বিষয়ে। দুই বছরের জন্য আমরা কোচ দেখছি।” 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
এবারও মেসি ও তার সতীর্থরা বিশ্বকাপ ট্রফি জিতবে: বাংলাদেশ কোচ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
সর্বশেষ খবর
রামপুরার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, উঠে এলো মরণাস্ত্র ব্যবহারের বর্ণনা
মানবতাবিরোধী অপরাধরামপুরার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, উঠে এলো মরণাস্ত্র ব্যবহারের বর্ণনা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের সময় বেঁধে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের সময় বেঁধে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক
মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক
আইনশৃঙ্খলা রক্ষায় ১০ হাজার পুলিশ নিয়োগের কথা বললেন প্রধানমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষায় ১০ হাজার পুলিশ নিয়োগের কথা বললেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী