শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৬, ১০:২৯আপডেট : ১৭ মে ২০২৬, ১০:৩৩

সৌদি আরবে যাওয়ার পর শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন পর্তুগিজ তারকা। শনিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ফাইনালে নিজেদের মাঠে জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরেছে আল নাসর। 

২০২৩ সালে সৌদি ক্লাবটিতে মোটা অঙ্কের চুক্তিতে যোগ দেওয়ার পর থেকে প্রথম শিরোপার খোঁজে রয়েছেন সিআর সেভেন। জাপানের ক্লাবটি রোনালদোর স্বপ্ন আরও দীর্ঘায়িত করেছে। দ্বিতীয়ার্ধে আল নাসরের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেয় গাম্বা ওসাকা।

অথচ কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ২৬ হাজার দর্শকের সামনে পরিষ্কার ফেবারিট ছিল আল নাসর। সৌদি আরবের প্রথম দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু জয়ের লক্ষ্য ছিল তাদের সামনে। ইউরোপের উয়েফা ইউরোপা লিগের সমমানের এশিয়ার দ্বিতীয় স্তরের এই মহাদেশীয় প্রতিযোগিতায় ইতিহাস গড়ার সুযোগও ছিল তাদের। তবে ম্যাচের একমাত্র গোলটি করেছে গাম্বা ওসাকা। খেলার ধারার বিপরীতে ২৯ মিনিটে ইসাম জেবালির থ্রু পাস ধরে বক্সের কিনারা থেকে নিখুঁত শটে জাল কাঁপান ফরোয়ার্ড ডেনিজ হুমেত।

এর আগে সপ্তাহের শুরুতে সৌদি প্রো লিগেও শিরোপার অপেক্ষা দীর্ঘ হয় রোনালদোর। আল হিলালের বিপক্ষে যোগ করা সময়ে আল নাসরের গোলরক্ষক বেন্তোর আত্মঘাতী গোলে ম্যাচটা ১-১ গোলে ড্র করেছে তারা।

ওই ম্যাচে জিততে পারলে সৌদি ঘরোয়া লিগে প্রথম শিরোপা নিশ্চিত হতো পর্তুগিজ রোনালদোর। কিন্তু চার দিন পর রিয়াদে আরও এক হতাশা সঙ্গী হয়েছে।

লিগে তাদের আর এক ম্যাচ বাকি। আল হিলালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে আল নাসর। বৃহস্পতিবার নিজেদের মাঠে দামাকের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হবে তাদের।

 

/এফআইআর/
সম্পর্কিত
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
এক মঞ্চে মেসি-রোনালদো, স্বপ্নের আয়োজন করছেন তেভেজ!
১ হাজার গোলের দৌড়ে মেসি কি রোনালদোকে টপকাতে পারবেন?
সর্বশেষ খবর
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
রাষ্ট্র কেবল শিক্ষকদের বেলায় এসে দরিদ্র হয়ে পড়ে? 
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রফতানিতে জোর
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়