দেবকে নিয়ে বরিশালের নতুন স্বপ্ন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মে ২০২৬, ২০:২৩আপডেট : ১৭ মে ২০২৬, ২০:২৩

বাবার সাইকেল মেরামতের দোকানে টুংটাং শব্দের মাঝে যে ছেলেটি বড় হয়েছে, তার পায়ে এখন পুরো বরিশালের ফুটবলপ্রেমীরা নতুন স্বপ্ন দেখছেন। অভাবের সংসার, নেই কোনও নামী একাডেমি বা পেশাদার কোচের অধীনে অনুশীলনের সুযোগ— তবুও স্রেফ অদম্য ইচ্ছা আর সহজাত প্রতিভা দিয়ে চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ মাতিয়ে চলেছেন উজিরপুরের নবম শ্রেণীর ছাত্র দেব মন্ডল। 

সরকারি উজিরপুর বারো বাইকা মডেল ইনস্টিটিউশনের এই শিক্ষার্থীর ফুটবল প্রতিভা সেখানে এখন আলোচনায়। চলমান এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে উজিরপুর উপজেলার হয়ে মাঠ কাঁপিয়ে প্রথমে নজর কাড়েন দেব। উপজেলা পর্যায়ে দুর্দান্ত খেলে ২টি গোল করে এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সরাসরি জায়গা করে নেন বরিশাল জেলা কিশোর দলে। 

জেলা দলে সুযোগ পেয়েই নিজের জাত চেনাতে ভুল করেননি এই তরুণ স্ট্রাইকার। বরিশাল আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী ম্যাচেই পিরোজপুর জেলা দলের রক্ষণভাগকে চূর্ণ-বিচূর্ণ করে দেন তিনি। তার জাদুকরী হ্যাটট্রিকে (৩ গোল) বরিশাল জেলা কিশোর দল ৩-১ গোলের বড় ব্যবধানে পিরোজপুরকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে।  

দেবের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই প্রথম সেমিফাইনালে পটুয়াখালী জেলা দলের মুখোমুখি হয় বরিশাল। সেখানেও দলের ৩-১ গোলের জয়ে দেব মন্ডল আরও একটি চোখ ধাঁধানো গোল করে দলকে ফাইনালে তোলার গৌরব অর্জন করান। 

মিন্টু চন্দ্র মন্ডল ও জোছনা চন্দ্র মন্ডলের সন্তান দেবের এই উঠে আসার গল্পটা মোটেও সহজ ছিল না। কোনও প্রাতিষ্ঠানিক বা একাডেমিক কোচিং ছাড়াই উজিরপুরের চেনা মাঠগুলোতে প্রাকটিস করেই সে আজ এই পর্যায়ে এসেছে। দেশের ফুটবলে তার অনুপ্রেরণা জাতীয় দলের ফরোয়ার্ড মো. রাকিব হোসেন, আর বিশ্বমঞ্চে সে বুঁদ হয়ে থাকে লিওনেল মেসির পায়ের জাদুতে।  

বিস্ময়কর এই প্রতিভার স্বপ্ন আকাশছোঁয়া। আপাতত সবার চোখ টুর্নামেন্টের ফাইনালের দিকে, যেখানে বরিশালের এই বিস্ময় বালকের পা থেকে আরও একটি দুর্দান্ত ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
কিরগিজস্তানের খেলোয়াড়দের কাবু করতে দুপুরে কড়া রোদে অনুশীলন!
প্রথমবার এএফসিতে ফর্টিস: ৮ বিদেশি নিয়ে কিরগিজ ক্লাবকে ধরাশায়ী করার পরিকল্পনা 
কিংসের ওপর ফিফার ১২তম নিষেধাজ্ঞা, অনিশ্চিত দলবদল
সর্বশেষ খবর
দিনদুপুরে সাদাপোশাকে মাইক্রোবাসে সাংবাদিক নেতাকে তুলে নিয়ে গেলো কারা?
দিনদুপুরে সাদাপোশাকে মাইক্রোবাসে সাংবাদিক নেতাকে তুলে নিয়ে গেলো কারা?
সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন
সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে
তুর্কি হামামে আসলে কী ঘটে
তুর্কি হামামে আসলে কী ঘটে
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার