কিংসের ওপর ফিফার ১২তম নিষেধাজ্ঞা, অনিশ্চিত দলবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৬, ১৫:২০আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৫:২০

বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ত্রাহি অবস্থা। আসন্ন ফুটবল মৌসুমে তাদের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। ফিফা থেকে আরও একটি নিষেধাজ্ঞা পেয়েছে তারা। এখন শুক্রবারের মধ্যে তাদের বাফুফের ক্লাব লাইসেন্সিং ও ১৩ আগস্ট খেলোয়াড় নিবন্ধন করতে হবে। এর আগে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে হবে। 

বসুন্ধরা কিংসের এতদিন খেলোয়াড় ও কোচদের দেনা-পাওনা ইস্যুতে ১১টি নিষেধাজ্ঞা ছিল। গতকাল ৫ আগস্ট আরেকটি নিষেধাজ্ঞা যোগ হয়েছে। নিষেধাজ্ঞা না কাটালে আসন্ন মৌসুমে দলবদল করতে পারবে না কিংস। 

১ জুন থেকে ২০২৫-২৬ মৌসুমের দলবদল শুরুর কথা ছিল। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ফিফা নিষেধাজ্ঞা থাকায় কয়েক দফা পিছিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে নেওয়া হয়। ঢাকা আবাহনী তিন নিষেধাজ্ঞার মধ্যে দুটি প্রত্যাহার করেছে আরেকটি প্রক্রিয়াধীন। কিংসের ১১ নিষেধাজ্ঞা বেড়ে এখন ১২-তে দাঁড়িয়েছে। 

৩ সেপ্টেম্বর পর্যন্ত ঘরোয়া ফুটবলের দলবদল। আগস্টের শেষ সপ্তাহে লিগ, ফেডারেশন কাপ শুরু হবে তাই ১৩ আগস্টের মধ্যে ন্যূনতম ২৩ জন ফুটবলারকে নিবন্ধন করাতে হবে। এর আগে ৭ আগস্টের মধ্যে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।  তানাহলে ফুটবল লিগ থেকে এ মৌসুমে হারিয়ে যেতে হবে তাদের।

/টিএ/এফআর/
সম্পর্কিত
২১১ দেশের কাছে ফিফার দুঃখ প্রকাশ, পূর্ণ সমর্থন পেলেন ইনফান্তিনো
ইনফান্তিনোর বিরুদ্ধে বিদ্রোহ, সমর্থন প্রত্যাহার করলো আরও তিন দেশ
ফোন ধরছেন না ট্রাম্প, ইনফান্তিনোর চাকরি এখন হুমকির মুখে!
সর্বশেষ খবর
জুলাইয়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মব ছিল পরিকল্পিত: ইশরাক হোসান
জুলাইয়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মব ছিল পরিকল্পিত: ইশরাক হোসান
ভারতের কাছ থেকে আরও বেশি জ্বালানি চেয়েছে বাংলাদেশ 
ভারতের কাছ থেকে আরও বেশি জ্বালানি চেয়েছে বাংলাদেশ 
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী
শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পিপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে 
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পিপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে 
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ