রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আলাবা 

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৬, ১৬:৩০আপডেট : ২৩ মে ২০২৬, ১৬:৩০

চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। শুক্রবার স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই ক্লাবের সঙ্গে তার পথচলা শেষ হবে।

৩৩ বছর বয়সী আলাবা ২০২১ সালে বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন। তবে দীর্ঘ সময়ের ইনজুরির কারণে নিয়মিত খেলতে পারেননি তিনি। তার পরও রিয়ালের হয়ে সফল সময় কাটিয়েছেন এই সেন্টার-ব্যাক। পাঁচ বছরে ক্লাবটির হয়ে ১৩১ ম্যাচ খেলে জিতেছেন ১১টি শিরোপা। এর মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘আমাদের ইতিহাসের অন্যতম সফল সময়ের অংশ হওয়া একজন খেলোয়াড়কে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছে রিয়াল মাদ্রিদ।’

শনিবার অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে মৌসুমের শেষ লিগ ম্যাচে সমর্থকদের বিদায় জানাবেন আলাবা। একই দিনে কোচ আলভারো আরবেলোয়া এবং রাইট-ব্যাক দানি কারভাহালও সমর্থকদের বিদায় জানাবেন। 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান