আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৬, ২১:০৭ আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২১:৫১

দক্ষিণ এশিয়ার ফুটবলে আসছে বড় পরিবর্তন। আগামী নভেম্বরে ঢাকায় বসতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। শুধু প্রযুক্তিগত পরিবর্তনেই থামছে না সাফ। টুর্নামেন্টটিকে আরও বড় পরিসরে নিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে তারা।

সাফ চ্যাম্পিয়নশিপকে ভবিষ্যতে ‘ফিফা সাফ কাপ’ হিসেবে আয়োজনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিক রূপ পায়নি।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। আসরকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের সাফের নতুন পরিকল্পনার কথা জানান সংস্থাটির সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। আগামী অক্টোবরে হবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন।

দক্ষিণ এশিয়ার ফুটবলে এবারই প্রথম বড় প্রযুক্তিগত সংযোজন হিসেবে ভিএআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে এই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কারিগরি মূল্যায়নের কাজ চলছে।

গত জুলাইয়ে উন্মোচন করা হয়েছে আসরের নতুন লোগো। এবার অক্টোবরে উন্মোচন করা হবে আধুনিক নকশার নতুন ট্রফি। শুধু মাঠের লড়াই নয়, গ্যালারির দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। মাঠ ও মাঠের বাইরে বেশ কিছু বিনোদনমূলক ও উৎসবমুখর কার্যক্রমের পরিকল্পনা করেছে সাফ।

তবে সবচেয়ে বড় পরিকল্পনাটি টুর্নামেন্টের ভবিষ্যৎ কাঠামো নিয়ে। আঞ্চলিক এই ফুটবল প্রতিযোগিতাকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করে তুলতে ফিফার সঙ্গে যোগাযোগ শুরু করেছে সাফ।

আসিয়ান কাপের মতো সাফ চ্যাম্পিয়নশিপও ফিফার অধীনে আয়োজন করা হবে কিনা জানতে চাইলে পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘সরাসরি (ফিফার) অধীনে নয়, তারা যেভাবে ফিফা এশিয়ান কাপ করছে, আমরাও ফিফার সঙ্গে আলোচনা বা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে রূপ নেয়নি। একটা পরিকল্পনা রয়েছে, হয়তো আগামী আসর বা আগামী চ্যাম্পিয়নশিপে আপনারা সেটি দেখতে পারেন।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সাফের আগে ধাক্কা, জায়ান হাকিমকে পাচ্ছে না বাংলাদেশ
ইনফান্তিনোকে ফিফা-আসিয়ান কাপে আবারও অংশগ্রহণের কথা জানালেন বাফুফে সভাপতি
৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন কোথায়?
সর্বশেষ খবর
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
নিত্যপণ্যের আমদানি ও খুচরা মূল্যের ব্যবধান কত, প্রতিবেদন দিতে বললো কমিটি
নিত্যপণ্যের আমদানি ও খুচরা মূল্যের ব্যবধান কত, প্রতিবেদন দিতে বললো কমিটি
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা