বিশ্বকাপের উন্মাদনায় কর্মক্ষেত্রে ধাক্কা, ক্ষতির আশঙ্কা ১৭ বিলিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৬, ১৩:২২আপডেট : ০৩ জুন ২০২৬, ১৩:২৮

ফুটবল বিশ্বকাপ মানেই কোটি মানুষের আবেগ। প্রিয় দলের খেলা দেখতে রাত জাগা, অফিসের ফাঁকে স্কোর খোঁজা কিংবা গুরুত্বপূর্ণ ম্যাচের দিনে পরিকল্পনা বদলে ফেলা- যা নতুন কিছু নয়। তবে এবারের বিশ্বকাপ ঘিরে কর্মীদের এমন আগ্রহ বিশ্বজুড়ে কর্মক্ষেত্রের উৎপাদনশীলতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নতুন এক জরিপ।

মঙ্গলবার প্রকাশিত এক গবেষণায় মানবসম্পদ ও কর্মী ব্যবস্থাপনা বিষয়ক এআই প্ল্যাটফর্ম ইউকেজি জানিয়েছে, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা ফুটবল বিশ্বকাপের কারণে উৎপাদনশীলতায় বিশ্বজুড়ে নিয়োগকর্তাদের প্রায় ১৭ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হতে পারে। জরিপে অংশ নেওয়া ৩৭ শতাংশ কর্মী জানিয়েছেন, টুর্নামেন্টের কারণে তারা নিজেদের কাজের সময়সূচিতে পরিবর্তন আনার পরিকল্পনা করছেন।

জরিপে দেখা গেছে, ২৭ শতাংশ কর্মী দেরিতে অফিসে আসা, আগে বেরিয়ে যাওয়া কিংবা পুরোপুরি অনুপস্থিত থাকার মতো কর্মকাণ্ড করতে পারেন। এছাড়া ১১ শতাংশ স্বীকার করেছেন, আগের রাতের উদ্‌যাপন বা আড্ডায় মদ্যপানের ঘোর নিয়েই কাজে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। অন্যদিকে ১৪ শতাংশ কর্মী জানিয়েছেন, কাজের সময় গোপনে ম্যাচ কিংবা ম্যাচের হাইলাইটস স্ট্রিমিং দেখবেন তারা।

বিশ্বকাপ কর্মক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা মূল্যায়নের জন্য ইউকেজি অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের আট হাজার কর্মীর ওপর এই জরিপ পরিচালনা করে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ। টুর্নামেন্টে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১০৪টি।

ইউকেজির হিসাব অনুযায়ী, বিশ্বকাপের প্রভাবে শুধু যুক্তরাষ্ট্রেই উৎপাদনশীলতা হ্রাসজনিত ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১১ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি, যেখানে সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ১ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।

তবে শুধু কর্মীরাই নন, বিশ্বকাপের আকর্ষণ থেকে মুক্ত নন ব্যবস্থাপক বা ম্যানেজাররাও। জরিপে দেখা গেছে, ৪২ শতাংশ ম্যানেজার গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার জন্য ছুটির পরিকল্পনা করতে পারেন। আর ৪৫ শতাংশ শেষ মুহূর্তে কাজের ক্ষেত্রে অতিরিক্ত নমনীয়তা বা সময়সূচি পরিবর্তনের অনুরোধ জানাতে পারেন।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী